প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন
পূবালী ব্যাংক পিএলসি. ২০২৫ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়ন এবং শেয়ারহোল্ডার ভ্যালু সৃষ্টিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, সুশাসন নিশ্চিতকরণ, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণের মাধ্যমে পূবালী ব্যাংক দেশের ব্যাংকিং খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। একই সঙ্গে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি কৌশল বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, ব্যাংকটি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করেছে। ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং সেবার পরিধি বৃদ্ধির ফলে গ্রাহক অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন এসেছে। সভায় তিনি আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং সেবা বিস্তৃত করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষি
পূবালী ব্যাংক পিএলসি. ২০২৫ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়ন এবং শেয়ারহোল্ডার ভ্যালু সৃষ্টিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, সুশাসন নিশ্চিতকরণ, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণের মাধ্যমে পূবালী ব্যাংক দেশের ব্যাংকিং খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। একই সঙ্গে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি কৌশল বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।
তিনি জানান, ব্যাংকটি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করেছে। ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং সেবার পরিধি বৃদ্ধির ফলে গ্রাহক অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
সভায় তিনি আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং সেবা বিস্তৃত করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষি ও উৎপাদনশীল খাতে অর্থায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পূবালী ব্যাংক। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি স্বার্থ সংরক্ষণ ও টেকসই মূল্য সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মোহাম্মদ আলী উল্লেখ করেন, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, উদ্ভাবনী পণ্য ও সমাধান চালু এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রম জোরদারের মাধ্যমে ব্যাংকের প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুসংহত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সম্মানিত শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় পূবালী ব্যাংক আগামী দিনগুলোতেও দেশের অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে।
What's Your Reaction?