প্রশংসায় ভাসছে 'ইমিগ্র্যান্ট ডায়েরিজ ২', নজর কেড়েছেন জায়েদ-মামদানি

প্রবাসীদের জীবনসংগ্রাম ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্ব ‘ঈদ মোবারক’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। জন কবির ও সাদ আল আমীনের যৌথ পরিচালনায় নির্মিত এই বিশেষ পর্বে প্রধান আকর্ষণ হিসেবে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবং বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেয়র জোহরান মামদানি। মূলত প্রবাসী বাংলাদেশিদের নিউইয়র্কে টিকে থাকার লড়াই, স্বপ্ন এবং বাস্তবতার নানা টানাপোড়েন এই চলচ্চিত্রটির মূল উপজীব্য। মঙ্গলবার (২৬ মে) মুক্তিপ্রাপ্ত এবারের পর্বে কেন্দ্রীয় চরিত্রে চিত্রনায়ক জায়েদ খানের পাশাপাশি মার্কিন রাজনীতিক জোহরান মামদানির উপস্থিতি বিশেষ ভাবে নজর কেড়েছে দর্শকের। চলচ্চিত্রটি নিয়ে নির্মাতারা জানান , এটি কেবল কোনো কাল্পনিক গল্প নয়, বরং প্রতিটি প্রবাসী বাংলাদেশির প্রতিদিনকার চেনা জীবনের এক নিখুঁত প্রতিচ্ছবি। প্রথম পর্বের পর এই দ্বিতীয় পর্বটি নিয়ে নিউইয়র্কসহ বিশ্বজুড়ে থাকা প্রবাসী বাঙালিদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের গত মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিরিজের প্রথম পর্ব

প্রশংসায় ভাসছে 'ইমিগ্র্যান্ট ডায়েরিজ ২', নজর কেড়েছেন জায়েদ-মামদানি
প্রবাসীদের জীবনসংগ্রাম ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্ব ‘ঈদ মোবারক’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। জন কবির ও সাদ আল আমীনের যৌথ পরিচালনায় নির্মিত এই বিশেষ পর্বে প্রধান আকর্ষণ হিসেবে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবং বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেয়র জোহরান মামদানি। মূলত প্রবাসী বাংলাদেশিদের নিউইয়র্কে টিকে থাকার লড়াই, স্বপ্ন এবং বাস্তবতার নানা টানাপোড়েন এই চলচ্চিত্রটির মূল উপজীব্য। মঙ্গলবার (২৬ মে) মুক্তিপ্রাপ্ত এবারের পর্বে কেন্দ্রীয় চরিত্রে চিত্রনায়ক জায়েদ খানের পাশাপাশি মার্কিন রাজনীতিক জোহরান মামদানির উপস্থিতি বিশেষ ভাবে নজর কেড়েছে দর্শকের। চলচ্চিত্রটি নিয়ে নির্মাতারা জানান , এটি কেবল কোনো কাল্পনিক গল্প নয়, বরং প্রতিটি প্রবাসী বাংলাদেশির প্রতিদিনকার চেনা জীবনের এক নিখুঁত প্রতিচ্ছবি। প্রথম পর্বের পর এই দ্বিতীয় পর্বটি নিয়ে নিউইয়র্কসহ বিশ্বজুড়ে থাকা প্রবাসী বাঙালিদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের গত মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিরিজের প্রথম পর্বের বিপুল সফলতার পর দ্বিতীয় পর্বটি আনা হলো। চলচ্চিত্রটি 'ঠিকানা বাংলাদেশ'-এর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow