প্রশংসা কুড়াচ্ছে ‘কাজল চোখের মেয়ে’

  ‘কাজল চোখের মেয়ে’ নাটকে দেখানো হয়েছে এমন একটি বাঙালি মধ্যবিত্ত পরিবার , যেই পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ূন আহমেদ এবং সাদাত হোসাইনকে নিয়ে চর্চা হয় নিয়মিত। তিন প্রজন্মের তিনজন লেখক। তাই আছে ‘খোলা হাওয়া’ গান , হিমু চরিত্রের ফলোয়ার , আর ‘কাজল চোখের মেয়ে’ কবিতা। সবমিলিয়ে নাটকটি থেকে দর্শকরা পাচ্ছেন বাঙালিয়ানার স্বাদ। মধ্যবিত্ত পরিবারের আবেগ আর কাব্যিক ঘ্রাণ! তাতেই নাটকটি মুক্তির পর ১৪ দিনে ভিউ দাঁড়িয়েছে ২৪ মিলিয়নের মতো। মন্তব্যের ঘরে প্রশংসাঢ় নানান প্রকাশ। নুরে সাব্বির নামের একজন লিখছেন- লিখে গেলাম এই নাটক ৫ বছর পর জনপ্রিয় থাকবে । বেবি নামের আর একজন লিখেছেন- আরে বাহ্, পাক্কা ১ ঘণ্টা ধরে চোখ বেয়ে পানি পড়ছে... কি বানাইলেন এটা? জাহেদ আহমেদ লিখছেন- ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ২০২৬ সালের এই নাটকটি সব নাটকের চাইতে ১০০% শ্রেষ্ঠ’ এমন নানা মন্তব্য দেখা যাচ্ছে কমেন্টের ঘরে! আরও পড়ুন লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে: আসিফ আকবর জনপ্রিয় জুটি জোভান-তটিনীকে রোমান্টিক এবং পারিবারিক স্বাদের গল্পে ‘কাজল চোখের মেয়ে’নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। দর্শকের এমন ভালোবাসা নিয়ে নির্মাতা ও চিত্র

প্রশংসা কুড়াচ্ছে ‘কাজল চোখের মেয়ে’

 

‘কাজল চোখের মেয়ে’ নাটকে দেখানো হয়েছে এমন একটি বাঙালি মধ্যবিত্ত পরিবার , যেই পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ূন আহমেদ এবং সাদাত হোসাইনকে নিয়ে চর্চা হয় নিয়মিত।

তিন প্রজন্মের তিনজন লেখক। তাই আছে ‘খোলা হাওয়া’ গান , হিমু চরিত্রের ফলোয়ার , আর ‘কাজল চোখের মেয়ে’ কবিতা। সবমিলিয়ে নাটকটি থেকে দর্শকরা পাচ্ছেন বাঙালিয়ানার স্বাদ। মধ্যবিত্ত পরিবারের আবেগ আর কাব্যিক ঘ্রাণ! তাতেই নাটকটি মুক্তির পর ১৪ দিনে ভিউ দাঁড়িয়েছে ২৪ মিলিয়নের মতো। মন্তব্যের ঘরে প্রশংসাঢ় নানান প্রকাশ।

নুরে সাব্বির নামের একজন লিখছেন- লিখে গেলাম এই নাটক ৫ বছর পর জনপ্রিয় থাকবে । বেবি নামের আর একজন লিখেছেন- আরে বাহ্, পাক্কা ১ ঘণ্টা ধরে চোখ বেয়ে পানি পড়ছে... কি বানাইলেন এটা?

জাহেদ আহমেদ লিখছেন- ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ২০২৬ সালের এই নাটকটি সব নাটকের চাইতে ১০০% শ্রেষ্ঠ’ এমন নানা মন্তব্য দেখা যাচ্ছে কমেন্টের ঘরে!

জনপ্রিয় জুটি জোভান-তটিনীকে রোমান্টিক এবং পারিবারিক স্বাদের গল্পে ‘কাজল চোখের মেয়ে’নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। দর্শকের এমন ভালোবাসা নিয়ে নির্মাতা ও চিত্রনাট্যকার জাকারিয়া সৌখিন বলেন- আমরা চেয়েছিলাম, বাঙালি মধ্যবিত্ত পরিবারের স্বাদ এবং ঘ্রানে পরিপূর্ণ একটি নাটক নির্মাণের। যেখানে বাঙালি সংস্কৃতি থাকবে, আবেগ থাকবে, বন্ধন থাকবে। আমাদের সেই চেষ্টা দর্শক তুমুল ভালোবাসায় গ্রহণ করেছে। তাদের হৃদয়ে ঠাঁই দিয়েছে। এ জন্য আমরা অনেক খুশি এবং আনন্দিত।

নাটকে তটিনী কাজল আর জোভান শুভ্র চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন স্নেহা, আনন্দ খালেদ, মিলি বাশার প্রমুখ। নাটকের গল্পটি গড়ে উঠেছে একটি একান্নবর্তী পরিবারকে কেন্দ্র করে। কিন্তু গল্পটি পুরোপুরি পারিবারিক নয়। গল্পটি মূলত প্রেমের, কেন্দ্রবিন্দুতে পরিবার। তাই ‘কাজল চোখের মেয়ে’ নাটকে পরিবারের প্রাধান্য থাকলেও একে বলা যায় পুরোপুরি রোমান্টিক। ক্যাপিটাল ড্রামা চ্যানেলে মুক্তি পেয়েছে এটি ।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow