প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ীভাবে নির্ধারিত থাকে না। সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁও-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষ কিংবা সরকার কেউই চিরকাল ক্ষমতায় থাকে না। অতীতের বিভিন্ন ঘটনা এবং বিশ্বের নানা দেশের উদাহরণেও বিষয়টি বহুবার প্রমাণিত হয়েছে। একইভাবে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো পদও স্থায়ী নয় বলেও উল্লেখ করেন তিনি। কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার বা প্রশাসনের পদমর্যাদা ক্ষণস্থায়ী, তাই অর্পিত দায়িত্বকে যথাযথভাবে পালন করা এবং এই বাস্তবতা মেনে চলাই গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। ক্ষমতার পরিবর্তনশীলতাকে মাথায় রেখেই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন তিনি।

প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ীভাবে নির্ধারিত থাকে না।

সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁও-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ কিংবা সরকার কেউই চিরকাল ক্ষমতায় থাকে না। অতীতের বিভিন্ন ঘটনা এবং বিশ্বের নানা দেশের উদাহরণেও বিষয়টি বহুবার প্রমাণিত হয়েছে। একইভাবে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো পদও স্থায়ী নয় বলেও উল্লেখ করেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার বা প্রশাসনের পদমর্যাদা ক্ষণস্থায়ী, তাই অর্পিত দায়িত্বকে যথাযথভাবে পালন করা এবং এই বাস্তবতা মেনে চলাই গণতান্ত্রিক সংস্কৃতির অংশ।

ক্ষমতার পরিবর্তনশীলতাকে মাথায় রেখেই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow