প্রশাসনে রদবদল
দুই সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি ২ জনের পদোন্নতি ও একজনকে সচিব হিসেবে পদায়ন স্থগিত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ ইসরাত চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
অন্যদিকে, উপসচিব রফিকুল হকের সই করা আরেকটি প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে বদলির আদেশপ্রাপ্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।