প্রশ্নফাঁসের খবর গুজব, সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসের খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে অভিহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া যেকোনো গুজব বা ভিত্তিহীন তথ্যের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রোববার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রকৃতপক্ষে, প্রশ্নপত্র ফাঁসের এ খবর একটি গুজব উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীন

প্রশ্নফাঁসের খবর গুজব, সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়
চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসের খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে অভিহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া যেকোনো গুজব বা ভিত্তিহীন তথ্যের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রোববার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রকৃতপক্ষে, প্রশ্নপত্র ফাঁসের এ খবর একটি গুজব উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়। জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার ও কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশ্ন ফাঁস সংক্রান্ত এ ধরনের অপপ্রচার নজরে এলে অবহিত করার অনুরোধও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow