প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা হবে এ বছর, থাকবে কিন্ডারগার্টেনও

দীর্ঘ ১৬ বছর পর ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে কিন্ডারগার্টেন তথা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ না রাখায় করা এক রিটের পরিপ্রেক্ষিতে আইনি জটিলতায় পড়ে এ বৃত্তি পরীক্ষা। দফায় দফায় আদালতের নির্দেশনায় শেষ পর্যন্ত সেই বৃত্তি পরীক্ষা আর অনুষ্ঠিত হয়নি। অথচ শিক্ষার্থীরা বছরজুড়ে প্রস্তুতি নিয়েছিল। এতে ক্ষোভ জানিয়ে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। গত বছর স্থগিত হয়ে যাওয়া প্রাথমিকের সেই বৃত্তি পরীক্ষা নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছর খুব শিগগির ওই পরীক্ষা গ্রহণে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তাতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন/ছবি: সংগৃহীত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর যে পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়নি, সেটি এ বছর নিয়ে নেওয়া হবে। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়েছে, তাদের বঞ্চিত করা যাবে না। এহছানুল হক মিলন

প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা হবে এ বছর, থাকবে কিন্ডারগার্টেনও

দীর্ঘ ১৬ বছর পর ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে কিন্ডারগার্টেন তথা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ না রাখায় করা এক রিটের পরিপ্রেক্ষিতে আইনি জটিলতায় পড়ে এ বৃত্তি পরীক্ষা।

দফায় দফায় আদালতের নির্দেশনায় শেষ পর্যন্ত সেই বৃত্তি পরীক্ষা আর অনুষ্ঠিত হয়নি। অথচ শিক্ষার্থীরা বছরজুড়ে প্রস্তুতি নিয়েছিল। এতে ক্ষোভ জানিয়ে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

গত বছর স্থগিত হয়ে যাওয়া প্রাথমিকের সেই বৃত্তি পরীক্ষা নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছর খুব শিগগির ওই পরীক্ষা গ্রহণে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তাতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হবে।

agonews24.comসাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন/ছবি: সংগৃহীত

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর যে পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়নি, সেটি এ বছর নিয়ে নেওয়া হবে। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়েছে, তাদের বঞ্চিত করা যাবে না।

এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে অন্তর্ভুক্ত হবে কিন্ডারগার্টেন স্কুলগুলোও। মোট অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থাকবে ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেনের জন্য ২০ শতাংশ।

এদিকে, আগামী বছর থেকে জুনিয়র বৃত্তির সংখ্যা বাড়ানোর চিন্তা করছে সরকার। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়টি আমরা ভেবে দেখবো। আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। ভেবেচিন্তে এবং সবার সহযোগিতায় এটা করা হবে।

এএএইচ/এমএমকে

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow