প্রাথমিক গোল্ডকাপ থেকে আগামী দিনের মেসি বেরিয়ে আসবে

দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর মধ্যে বাছাইকৃতদের অংশগ্রহণে চলছে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বাছাই ও অংশগ্রহণকারীদের হিসাবে এটি বিশ্বে রেকর্ড বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন, এ টুর্নামেন্ট থেকে আগামী দিনের মেসি বেরিয়ে আসবে। বৃহস্পতিবার (৪ জুন) প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে যে টুর্নামেন্টটির উদ্বোধন করতে যাচ্ছি, আমার মনে হয় বিশ্বে এটি একটি রেকর্ড। ৬৫ হাজারের বেশি প্রতিষ্ঠানের এক কোটিরও বেশি শিক্ষার্থীর এখানে প্রতিনিধিত্ব আছে। এখান থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের মেসি।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, এশিয়ান গেমসে নারীরা জিতে এসেছে। একদিন বিশ্ব ফুটবলে প্রাথমিক গোল্ডকাপে আজকে যারা অংশ নিচ্ছে, তাদেরও দেখা যাবে বলে আশা করি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণ

প্রাথমিক গোল্ডকাপ থেকে আগামী দিনের মেসি বেরিয়ে আসবে

দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর মধ্যে বাছাইকৃতদের অংশগ্রহণে চলছে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

বাছাই ও অংশগ্রহণকারীদের হিসাবে এটি বিশ্বে রেকর্ড বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন, এ টুর্নামেন্ট থেকে আগামী দিনের মেসি বেরিয়ে আসবে।

বৃহস্পতিবার (৪ জুন) প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে যে টুর্নামেন্টটির উদ্বোধন করতে যাচ্ছি, আমার মনে হয় বিশ্বে এটি একটি রেকর্ড। ৬৫ হাজারের বেশি প্রতিষ্ঠানের এক কোটিরও বেশি শিক্ষার্থীর এখানে প্রতিনিধিত্ব আছে। এখান থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের মেসি।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, এশিয়ান গেমসে নারীরা জিতে এসেছে। একদিন বিশ্ব ফুটবলে প্রাথমিক গোল্ডকাপে আজকে যারা অংশ নিচ্ছে, তাদেরও দেখা যাবে বলে আশা করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, গত ৬ এপ্রিল প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে অংশ নেয় ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলা বা থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গত ২৩ মে শেষ হয়। দেশের আটটি বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা- মোট ১৬টি দল খেলছে চূড়ান্ত পর্বে। এ পর্বের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হলো। টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে পৃথকভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

এএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow