প্রাথমিক তদন্তে চিকিৎসক-নার্সদের অবহেলাসহ একাধিক অসংগতি

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে অবহেলাসহ হাসপাতাল ব্যবস্থাপনায় একাধিক অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৩০ মে) এক সাক্ষাৎকারে তিনি জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়নি। নিহত নবজাতকদের মায়েদের বক্তব্য গ্রহণ বাকি থাকায় কমিটিকে আরও তিন দিনের সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে গাফিলতির বিভিন্ন বিষয় উঠে এসেছে। এছাড়া ঘটনার রাতে সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ ছিল এবং ওই সময়ে কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থাও রাখা হয়নি বলে তদন্তে জানা গেছে। তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের অনিয়ম বা অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের একটি পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজ

প্রাথমিক তদন্তে চিকিৎসক-নার্সদের অবহেলাসহ একাধিক অসংগতি

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে অবহেলাসহ হাসপাতাল ব্যবস্থাপনায় একাধিক অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৩০ মে) এক সাক্ষাৎকারে তিনি জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়নি। নিহত নবজাতকদের মায়েদের বক্তব্য গ্রহণ বাকি থাকায় কমিটিকে আরও তিন দিনের সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে গাফিলতির বিভিন্ন বিষয় উঠে এসেছে। এছাড়া ঘটনার রাতে সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ ছিল এবং ওই সময়ে কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থাও রাখা হয়নি বলে তদন্তে জানা গেছে।

তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের অনিয়ম বা অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের একটি পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। ২৬ মে দিবাগত রাতে এক মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়। পরে এসি পুনরায় চালু করার পর একে একে কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত এনআইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত ছয় নবজাতকের মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং দায়ীদের বিষয়ে আরও স্পষ্ট তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow