প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি শাহীনা ফেরদৌসী 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসী।  বুধবার (২২ এপ্রিল) অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসীকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।  শাহীনা ফেরদৌসী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন।  আরও পড়ুনখুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মানসিক স্বাস্থ্যসেবা-ওভারটাইম ভাতা চায় পুলিশ  অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।  নতুন ডিজি শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপসচিব, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আরএমএম/কেএসআর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি শাহীনা ফেরদৌসী 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসী। 

বুধবার (২২ এপ্রিল) অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসীকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে। 

শাহীনা ফেরদৌসী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন। 

আরও পড়ুন
খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার 
মানসিক স্বাস্থ্যসেবা-ওভারটাইম ভাতা চায় পুলিশ 

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

নতুন ডিজি শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপসচিব, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আরএমএম/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow