প্রায় ৩ কোটি ক্রেতাকে ২৫ কোটি ডলার জরিমানা দেবে অ্যাপেল 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত সিরি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে ২৫ কোটি ডলার (প্রায় ২,৭৫০ কোটি টাকা) জরিমানা দিতে রাজি হয়েছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাপেল। যুক্তরাষ্ট্রে দায়ের করা একটি ক্লাস অ্যাকশন মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এই অর্থ দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি।  বুধবার (৬ মে) দ্য স্ট্রেইটস টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ দিকে আইফোন বিক্রি বাড়াতে অ্যাপেল এমন কিছু এআই সুবিধার কথা প্রচার করে, যা তখনো বাস্তবায়ন হয়নি। সেসব বিশেষ সুবিধা এখনো পুরোপুরি চালু হয়নি, এমনকি আরও কয়েক বছরেও আসার সম্ভাবনা নেই।   এছাড়া যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপন তদারকি সংস্থা বেটার বিজনেস ব্যুরো ন্যাশনাল এডভার্টাইজিং ডিভিশন (বিবিএনএএডি) জানিয়েছে, নতুন এআই-চালিত সিরি ব্যবহারের বিষয়ে অ্যাপেল ভুল ইঙ্গিত দিয়েছিল।   আদালতে জমা দেওয়া এই অভিযোগে অ্যাপেল কোনো ধরনের দোষ স্বীকার করেনি। তবে এতে প্রায় ৩ কোটি ৬০ লাখ ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে আইফোন ১৬, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। এগুলো ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে।  

প্রায় ৩ কোটি ক্রেতাকে ২৫ কোটি ডলার জরিমানা দেবে অ্যাপেল 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত সিরি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে ২৫ কোটি ডলার (প্রায় ২,৭৫০ কোটি টাকা) জরিমানা দিতে রাজি হয়েছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাপেল। যুক্তরাষ্ট্রে দায়ের করা একটি ক্লাস অ্যাকশন মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এই অর্থ দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। 

বুধবার (৬ মে) দ্য স্ট্রেইটস টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ দিকে আইফোন বিক্রি বাড়াতে অ্যাপেল এমন কিছু এআই সুবিধার কথা প্রচার করে, যা তখনো বাস্তবায়ন হয়নি। সেসব বিশেষ সুবিধা এখনো পুরোপুরি চালু হয়নি, এমনকি আরও কয়েক বছরেও আসার সম্ভাবনা নেই।  

এছাড়া যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপন তদারকি সংস্থা বেটার বিজনেস ব্যুরো ন্যাশনাল এডভার্টাইজিং ডিভিশন (বিবিএনএএডি) জানিয়েছে, নতুন এআই-চালিত সিরি ব্যবহারের বিষয়ে অ্যাপেল ভুল ইঙ্গিত দিয়েছিল।  

আদালতে জমা দেওয়া এই অভিযোগে অ্যাপেল কোনো ধরনের দোষ স্বীকার করেনি। তবে এতে প্রায় ৩ কোটি ৬০ লাখ ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে আইফোন ১৬, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। এগুলো ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে।  

অভিযোগ অনুযায়ী, প্রত্যেক গ্রাহক ডিভাইস প্রতি ২৫ থেকে ৯৫ ডলার ক্ষতিপূরণ পেতে পারেন। এক বিবৃতিতে অ্যাপেল জানায়, তারা এ বিষয়টি মিটিয়ে নিয়েছে। যাতে ক্রেতাদের জন্য পণ্য ও সেবা প্রদান বাধাগ্রস্ত না হয়। 

ভোক্তাদের পক্ষে মামলা করা আইনজীবী রায়ান ক্লার্কসন বলেন, এই সমঝোতা চুক্তি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তার ভাষায়, এআই প্রযুক্তির ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। এখন কোম্পানি ও নিয়ন্ত্রকদের সিদ্ধান্তই নির্ধারণ করবে এটি সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে।

উল্লেখ্য, ২০২৪ সালে এআই-সমর্থিত সিরির প্রচারে বড় বিজ্ঞাপন প্রচারণা চালায় অ্যাপেল। পরে এসব সুবিধা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বিজ্ঞাপন সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। আগামী ১৭ জুন নোয়েল ওয়াইজ-এর আদালতে শুনানির মাধ্যমে এই সমঝোতা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow