প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) রাত সাড়ে নয়টার দিকে পৌর এলাকার চৌমাথা মোড় সংলগ্ন রংপুর–ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে আশপাশের পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পরপরই ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের জেরে মুহূর্তের মধ্যে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপদে সরে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই বিষয়ে ছাত্রদলের স্থানীয় একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে

প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) রাত সাড়ে নয়টার দিকে পৌর এলাকার চৌমাথা মোড় সংলগ্ন রংপুর–ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে আশপাশের পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পরপরই ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের জেরে মুহূর্তের মধ্যে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপদে সরে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বিষয়ে ছাত্রদলের স্থানীয় একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি প্রেমের বিষয়কে কেন্দ্র করে পলাশবাড়ী উপজেলা কলেজ শাখা ছাত্রদলের রায়হান ও শিশিরের লোকজনের মধ্যে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়েছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আনোয়ার আল শামীম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow