প্রেমিকার বিয়ের দিন আত্মহত্যার আগে প্রেমিকের পোস্ট: ‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না’

সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে রাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং পরিবারের পক্ষ থেকে তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে। এসব পোস্ট ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ফেসবুকে রাকিবের দেওয়া পোস্ট দেখে আমবাগানে গিয়ে তার মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। মৃত্যুর আগে দেওয়া এক পোস্টে রাকিব লেখেন, ‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না, আমি আর নিতে পারতেছি না, আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’  একই পোস্টে তিনি তার মরদেহের বিষয়ে পরিবারের একজনের উদ্দেশে অনুরোধ করে লেখেন- ‘আমি রাব্বিদের আমতলাতে লাশ হয়ে আছি। আমাকে নিয়ে যাও, নজরুল কাকা কোনো দিন তো কোনো কিছু চাই নাই আপনার কাছে। একটা জিনিস চাই, আমার লাশটা যেন কাটতে দেন না।’ অন্য

প্রেমিকার বিয়ের দিন আত্মহত্যার আগে প্রেমিকের পোস্ট: ‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না’
সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে রাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং পরিবারের পক্ষ থেকে তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে। এসব পোস্ট ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ফেসবুকে রাকিবের দেওয়া পোস্ট দেখে আমবাগানে গিয়ে তার মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। মৃত্যুর আগে দেওয়া এক পোস্টে রাকিব লেখেন, ‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না, আমি আর নিতে পারতেছি না, আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’  একই পোস্টে তিনি তার মরদেহের বিষয়ে পরিবারের একজনের উদ্দেশে অনুরোধ করে লেখেন- ‘আমি রাব্বিদের আমতলাতে লাশ হয়ে আছি। আমাকে নিয়ে যাও, নজরুল কাকা কোনো দিন তো কোনো কিছু চাই নাই আপনার কাছে। একটা জিনিস চাই, আমার লাশটা যেন কাটতে দেন না।’ অন্য একটি পোস্টে রাকিব তার প্রেমিকার নাম উল্লেখ করে দাবি করেন, ‘প্রিয় আমার গ্রামবাসী আমার বন্ধুবান্ধব, সবাই না জানলেও কিছু অংশ ফ্রেন্ডস সার্কেল তো জানো যে আমি তাকে (সঙ্গত কারণে নাম উল্লেখ করা হলো না) ভালোবাসি, সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে। তাকে তার ফ্যামিলি জোর করে বিয়ে দিচ্ছে। তার ইচ্ছার বিরুদ্ধে, তাকে বিয়ে দিচ্ছে তার বাবা মা। তাদেরকে আমি অনেকভাবে বুঝানোর চেষ্টা করেছি। তারা কেউ বোঝেনি। তারা আমাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে তাকে বিয়ে দিচ্ছে। আমি যদি ওকে না পাই, তাহলে আমি আমার এই জীবন রাখব না। ’ওই পোস্টে তিনি নিজের মৃত্যুর জন্য তার প্রেমিকার বাবা-মাও দাদাকে দায়ী করেন। এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেক পোস্টে রাকিব তার বাবা-মায়ের কাছে ক্ষমা চান। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় বাবা মা আমাকে তোমরা ক্ষমা করে দিও। তোমাদের সব কিছু না জানিয়ে আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আমি আর থাকতে পারতেছি না বাবা, তোমার এই অপদার্থ ছেলেকে পারলে ক্ষমা করে দিও। সবাই আমাকে মাফ করে দিয়েন। যদি আমার কথায় আপনাদের কোনো খারাপ লেগে থাকে। নির্বিধায় আমাকে ক্ষমা করে দিন। বিদায় পৃথিবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করো।’ রাকিবের ফেসবুক পোস্টে থাকা তার প্রেমিকার এক আত্মীয়ের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের মধ্যে সম্পর্ক ছিল কিনা আমি জানি না। রাকিবের বিষয়টিও আজ শুনলাম। আমি এখানে থাকি না। কাল এসে শুধু শুনি, মেয়েটির আজ বিয়ে। সে আমার নম্বর কীভাবে পেয়েছে, সেটাও জানি না। স্থানীয় বাসিন্দারা জানান, রাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে রাকিবের পরিবারের কেউ কথা বলতে চাননি কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow