প্রেমিকা তটিনীর জীবন বাঁচাতে জোভানের কঠিন শপথ

আসন্ন ঈদে দর্শকদের জন্য জটিল প্রেম আর পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান। তার সঙ্গে জুটি হয়ে থাকবেন তটিনী। ঈদের নাটকের ভিড়ে তাদের দেখা যাবে ‘কসম’ নাটকে। এটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকটি প্রযোজনা করেছে সিএমভি। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘কসম’ নাটকের গল্প আবর্তিত হয়েছে প্রেম ও পরিবারের জটিল সমীকরণকে কেন্দ্র করে। একদিকে পারিবারিক দ্বন্দ্ব, অন্যদিকে প্রেমিকার জীবন-মরণের সংকট; এই দুইয়ের সংঘাতে এগিয়ে যায় কাহিনি। প্রেমিকা তটিনীর প্রাণ বাঁচাতে এক কঠিন শপথ নেন জোভান। সেই ‘কসম’-ই গল্পে তৈরি করে অপ্রত্যাশিত মোড়। নির্মাতা জাহিদুল ইসলাম সুজন বলেন, গল্পে একাধিক বাঁক রাখা হয়েছে যাতে দর্শক শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখেন। প্রেম, ত্যাগ এবং পারিবারিক আবেগ মিলিয়ে এটি একটি ক্লাইম্যাক্সনির্ভর নাটক। নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম ফুয়াদ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উপলক্ষে তাদের প্রযোজনা সংস্থা প্রায় ২০টি বিশেষ নাটক নিয়ে আসছে। এর মধ্যে ‘কসম’ অন্যতম আকর্ষণ। ঈদ উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘কসম’। নির্মাতাদের আশা, প্রেম ও পারিবারিক আবেগ

প্রেমিকা তটিনীর জীবন বাঁচাতে জোভানের কঠিন শপথ

আসন্ন ঈদে দর্শকদের জন্য জটিল প্রেম আর পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান। তার সঙ্গে জুটি হয়ে থাকবেন তটিনী। ঈদের নাটকের ভিড়ে তাদের দেখা যাবে ‘কসম’ নাটকে। এটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকটি প্রযোজনা করেছে সিএমভি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘কসম’ নাটকের গল্প আবর্তিত হয়েছে প্রেম ও পরিবারের জটিল সমীকরণকে কেন্দ্র করে। একদিকে পারিবারিক দ্বন্দ্ব, অন্যদিকে প্রেমিকার জীবন-মরণের সংকট; এই দুইয়ের সংঘাতে এগিয়ে যায় কাহিনি। প্রেমিকা তটিনীর প্রাণ বাঁচাতে এক কঠিন শপথ নেন জোভান। সেই ‘কসম’-ই গল্পে তৈরি করে অপ্রত্যাশিত মোড়।

নির্মাতা জাহিদুল ইসলাম সুজন বলেন, গল্পে একাধিক বাঁক রাখা হয়েছে যাতে দর্শক শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখেন। প্রেম, ত্যাগ এবং পারিবারিক আবেগ মিলিয়ে এটি একটি ক্লাইম্যাক্সনির্ভর নাটক।

নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম ফুয়াদ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উপলক্ষে তাদের প্রযোজনা সংস্থা প্রায় ২০টি বিশেষ নাটক নিয়ে আসছে। এর মধ্যে ‘কসম’ অন্যতম আকর্ষণ।

ঈদ উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘কসম’। নির্মাতাদের আশা, প্রেম ও পারিবারিক আবেগের এই গল্প দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow