ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্তব্যের জবাবে যা বললেন পরিচালক নাজমুল

দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দায়িত্ব নেওয়ার আগে থেকেই তিনি বলে আসছেন বিসিবির সর্বশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ। দায়িত্ব নেওয়ার পরও একই অবস্থান ধরে রেখেছেন তিনি। প্রতিমন্ত্রীর এমন কড়া অবস্থানের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন বিসিবির ফিন্যান্স কমিটির প্রধান ও আলোচিত পরিচালক এম নাজমুল ইসলাম। তার মতে, সরকারে আসার আগের এবং পরের বাস্তবতার মধ্যে পার্থক্য থাকা উচিত। আমিনুল হকের মন্তব্য প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় উনি (আমিনুল) আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। কারণ সরকারে থাকার আগে এবং পরের কথায় ভিন্নতা থাকে। আগে হয়তো যেভাবে বলেছেন এখন সেভাবে বলছেন না। এই বিষয়ে আমার বলার কিছু নেই। দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথা বললে ভালো হয়।’ বোর্ডের বর্তমান কার্যক্ষমতা ও সরকারের সাথে সম্পর্ক নিয়ে নাজমুল ইসলাম জানান, তারা একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই কাজ করছেন। তিনি বলেন, ‘আগে যেভাবে কাজ করছিলাম, এখনও সেভাবেই কাজ করছি। আমরা একটা নির্বাচিত বোর্ড, যে সরকার এসেছে

ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্তব্যের জবাবে যা বললেন পরিচালক নাজমুল

দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দায়িত্ব নেওয়ার আগে থেকেই তিনি বলে আসছেন বিসিবির সর্বশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ।

দায়িত্ব নেওয়ার পরও একই অবস্থান ধরে রেখেছেন তিনি। প্রতিমন্ত্রীর এমন কড়া অবস্থানের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন বিসিবির ফিন্যান্স কমিটির প্রধান ও আলোচিত পরিচালক এম নাজমুল ইসলাম। তার মতে, সরকারে আসার আগের এবং পরের বাস্তবতার মধ্যে পার্থক্য থাকা উচিত।

আমিনুল হকের মন্তব্য প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় উনি (আমিনুল) আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। কারণ সরকারে থাকার আগে এবং পরের কথায় ভিন্নতা থাকে। আগে হয়তো যেভাবে বলেছেন এখন সেভাবে বলছেন না। এই বিষয়ে আমার বলার কিছু নেই। দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথা বললে ভালো হয়।’

বোর্ডের বর্তমান কার্যক্ষমতা ও সরকারের সাথে সম্পর্ক নিয়ে নাজমুল ইসলাম জানান, তারা একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই কাজ করছেন। তিনি বলেন, ‘আগে যেভাবে কাজ করছিলাম, এখনও সেভাবেই কাজ করছি। আমরা একটা নির্বাচিত বোর্ড, যে সরকার এসেছে সেটাও নির্বাচিত। সবাই সবার নর্মস (নয়ম) অনুযায়ী চলে। আমরাও আমাদের নিয়ম অনুযায়ী চলব। সরকার বিবেচনা করবে কিভাবে কি চলবে। আমরা এখনও সেভাবেই কাজ করছি।’

বিসিবি নির্বাচন সংক্রান্ত চলমান আইনি জটিলতা ও আদালতের মামলা নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান এই পরিচালক। বিচারাধীন বিষয় হওয়ায় মন্তব্য করতে অনীহা প্রকাশ করে তিনি বলেন, ‘যারা বলছে তারা বলছে। তাদের কথা তো আটকে রাখতে পারব না। মামলা নিয়ে আমাদের কোনো ধরনের মন্তব্য নেই। কোর্টের কিছু থাকলে তা নিয়ে কথা বলা সাবজুডিস (বিচারাধীন), আমি এ ব্যাপারে কথা বলতে রাজি না।’

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর কড়া মেজাজ আর বিসিবি কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থনের এই পাল্টাপাল্টি অবস্থান দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোতে কোনো বড় পরিবর্তনের আভাস দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow