প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে লক্ষ্মী রানী (৩০) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক স্বপন (৪০) অধিকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়ি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ।  নিহত লক্ষ্মী রানী টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বীরেন্দ্র মন্ডলের মেয়ে। এদিকে আটক স্বপন অধিকারী একই জেলার সখিপুর গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রেমের টানে প্রেমিক স্বপনের হাত ধরে ধামরাইয়ে আসেন লক্ষ্মী রানী। রাতে কান্দিকুল গ্রামে চিত্ত রায়ের বাড়িতে অবস্থানকালে উভয়ের মধ্যে চরম মনমালিন্য হয়। একপর্যায়ে প্রেমিক স্বপন কৌশলে লক্ষ্মী রানীকে ঘরে একা রেখে অন্যত্র চলে যান। পরবর্তীতে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য লুকিয়ে রয়েছে-এ নিয়ে আলোচনা ও উদ্বেগ বাড়ছে। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু
ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে লক্ষ্মী রানী (৩০) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক স্বপন (৪০) অধিকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়ি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ।  নিহত লক্ষ্মী রানী টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বীরেন্দ্র মন্ডলের মেয়ে। এদিকে আটক স্বপন অধিকারী একই জেলার সখিপুর গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রেমের টানে প্রেমিক স্বপনের হাত ধরে ধামরাইয়ে আসেন লক্ষ্মী রানী। রাতে কান্দিকুল গ্রামে চিত্ত রায়ের বাড়িতে অবস্থানকালে উভয়ের মধ্যে চরম মনমালিন্য হয়। একপর্যায়ে প্রেমিক স্বপন কৌশলে লক্ষ্মী রানীকে ঘরে একা রেখে অন্যত্র চলে যান। পরবর্তীতে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য লুকিয়ে রয়েছে-এ নিয়ে আলোচনা ও উদ্বেগ বাড়ছে। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow