প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাদ থেকে ফেলে তরুণীকে হত্যা

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণীকে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় রিয়া আক্তার রিতা (২০) নামের ওই পোশাক শ্রমিক তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। প্রধান আসামি আব্দুর রহমান শেখকে (২১) গ্রেপ্তার করার পর সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানায়। নিহত রিয়া নগরীর পাহাড়তলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং সিডিএ মার্কেটের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।  গ্রেপ্তার আব্দুর রহমান শেখ বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার ভাটখালি এলাকার মৃত সোহরাব শেখের ছেলে। তিনি আকবরশাহ থানার ফয়’স লেক আব্দুল হামিদ সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই গার্মেন্টসে চাকরির সুবাদে রিয়ার সাথে আব্দুর রহমানের পরিচয় হয়। কয়েক মাস আগে একটি মারামারির ঘটনায় আব্দুর রহমানের চাকরি চলে গেলেও সে রিয়াকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। খুলশী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গত শনিবার (২৩ মে) রাতে গার্মেন্টস ছুটি হওয়ার পর জরুরি কথা বলার অজুহাতে রিয়াকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাদ থেকে ফেলে তরুণীকে হত্যা

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণীকে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় রিয়া আক্তার রিতা (২০) নামের ওই পোশাক শ্রমিক তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। প্রধান আসামি আব্দুর রহমান শেখকে (২১) গ্রেপ্তার করার পর সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানায়।

নিহত রিয়া নগরীর পাহাড়তলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং সিডিএ মার্কেটের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। 

গ্রেপ্তার আব্দুর রহমান শেখ বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার ভাটখালি এলাকার মৃত সোহরাব শেখের ছেলে। তিনি আকবরশাহ থানার ফয়’স লেক আব্দুল হামিদ সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই গার্মেন্টসে চাকরির সুবাদে রিয়ার সাথে আব্দুর রহমানের পরিচয় হয়। কয়েক মাস আগে একটি মারামারির ঘটনায় আব্দুর রহমানের চাকরি চলে গেলেও সে রিয়াকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।

খুলশী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গত শনিবার (২৩ মে) রাতে গার্মেন্টস ছুটি হওয়ার পর জরুরি কথা বলার অজুহাতে রিয়াকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের একটি পাঁচতলা গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে রিয়াকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে গতকাল (২৪ মে) ঘটনাস্থল থেকে নিহত তরুণীর মরদেহ উদ্ধার করেছে।

এ নৃশংস হত্যাকাণ্ডের পর রিয়ার মা জমিলা বেগম বাদী হয়ে খুলশী থানায় একটি হত্যা মামলা করেন।

পরবর্তীতে সোমবার (২৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow