ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) বিকেলে শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন আহমেদ পায়েল পৌর এলাকার পিঠালীতলা মহল্লার মোহা. আশরাফুল হক সিলু মৌরিলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিবগঞ্জ পৌর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোমরের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
তিনি বলেন, ‘ইমন আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। তবে তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন।’
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।