‘প্রেশার কুকার’ এ উত্তাপ ছড়াচ্ছেন রায়হান রাফি 

রান্নাঘরের সেই পরিচিত শিসের শব্দ এবার আছড়ে পড়বে রুপালি পর্দায়! তবে সেখানে ডাল-ভাত নয়, টগবগ করে ফুটবে টানটান উত্তেজনা আর রহস্যের নতুন কোনো রেসিপি। ঢাকাই সিনেমার ‘মাস্টারমেকার’ খ্যাত নির্মাতা রায়হান রাফী এবার দর্শকদের নিয়ে যাচ্ছেন এক চরম মনস্তাত্ত্বিক চাপের মুখে। ঈদুল ফিতরের বিগ রিলিজ হিসেবে বড় পর্দা মাতাতে প্রস্তুত তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতুহল ছিল তুঙ্গে। সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলেন নির্মাতা নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কিছু ঝলক শেয়ার করে রাফী এক ‘উত্তপ্ত’ ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন,‘আসছে প্রেশার কুকার, রান্নাঘর নয়, এবার সিনেমাহলে তাপমাত্রা বাড়বে।‘ রাফী আরও যোগ করেন, গল্পটি দর্শকদের এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে যেখানে থাকবে হাসি, সীমাহীন টেনশন আর বড় বড় সব সারপ্রাইজ। তার ভাষায়, ‘চাপ বাড়বে, গল্প ফুটবে আর দর্শক থাকবে একদম প্রেশারে!’ ‘প্রেশার কুকার’ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের একটি গল্প হতে যাচ্ছে। এই সিনেমার মূল চালিকাশক্তি চারজন প্রভাবশালী নারী চরিত্র। ঢাকাই সিনেমার এই চার ভিন্ন

‘প্রেশার কুকার’ এ উত্তাপ ছড়াচ্ছেন রায়হান রাফি 
রান্নাঘরের সেই পরিচিত শিসের শব্দ এবার আছড়ে পড়বে রুপালি পর্দায়! তবে সেখানে ডাল-ভাত নয়, টগবগ করে ফুটবে টানটান উত্তেজনা আর রহস্যের নতুন কোনো রেসিপি। ঢাকাই সিনেমার ‘মাস্টারমেকার’ খ্যাত নির্মাতা রায়হান রাফী এবার দর্শকদের নিয়ে যাচ্ছেন এক চরম মনস্তাত্ত্বিক চাপের মুখে। ঈদুল ফিতরের বিগ রিলিজ হিসেবে বড় পর্দা মাতাতে প্রস্তুত তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতুহল ছিল তুঙ্গে। সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলেন নির্মাতা নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কিছু ঝলক শেয়ার করে রাফী এক ‘উত্তপ্ত’ ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন,‘আসছে প্রেশার কুকার, রান্নাঘর নয়, এবার সিনেমাহলে তাপমাত্রা বাড়বে।‘ রাফী আরও যোগ করেন, গল্পটি দর্শকদের এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে যেখানে থাকবে হাসি, সীমাহীন টেনশন আর বড় বড় সব সারপ্রাইজ। তার ভাষায়, ‘চাপ বাড়বে, গল্প ফুটবে আর দর্শক থাকবে একদম প্রেশারে!’ ‘প্রেশার কুকার’ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের একটি গল্প হতে যাচ্ছে। এই সিনেমার মূল চালিকাশক্তি চারজন প্রভাবশালী নারী চরিত্র। ঢাকাই সিনেমার এই চার ভিন্ন মেজাজের নারীর রসায়নই এই চলচ্চিত্রটির প্রাণ। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, শবনম বুবলী , নাজিফা তুষি, মারিয়া শান্ত ও  স্নিগ্ধা চৌধুরী। এদিকে গত কয়েক ঈদে রায়হান রাফীর সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড় আর বক্স অফিস কাঁপানো ব্যবসা। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। চার নারীর জীবনের জটিল সমীকরণ আর রাফীর সিগনেচার মেকিং—সব মিলিয়ে ‘প্রেশার কুকার’ এই ঈদে দর্শকদের জন্য এক ভিন্ন স্বাদের বিনোদন হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এই সিনেমাটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow