প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, দেশে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নির্যাতন বরদাশত করা হবে না।  তিনি জানান, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার-জলুম-নির্যাতন সহ্য করবেন না। সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে ধর্মমন্ত্রী এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং এ কারণে তিনি দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সেখানে সংখ্যালঘুদের আরও নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করা হলে সেই শ্রদ্ধা আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ভারতে কোনো ঘটনা ঘটেছে বলেই বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, কোনো অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতান সহ্য করব না। সংলাপে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলও বক্তব্য দেন।

প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, দেশে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নির্যাতন বরদাশত করা হবে না। 

তিনি জানান, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার-জলুম-নির্যাতন সহ্য করবেন না।

সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে ধর্মমন্ত্রী এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং এ কারণে তিনি দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সেখানে সংখ্যালঘুদের আরও নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করা হলে সেই শ্রদ্ধা আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ভারতে কোনো ঘটনা ঘটেছে বলেই বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, কোনো অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতান সহ্য করব না।

সংলাপে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলও বক্তব্য দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow