প্লাস্টিকের জুতা থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার
নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতর থেকে প্রায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানা যায়, সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে মাদক কারবারি ইসমাইলকে সন্দেহভাজন আটক করা হয়। তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুটি পলি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের ভেতর থেকে ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অপ্পো এ-৩ এস মডেলের দুই সিমযুক্ত স্মার্টফোন ও একটি নকিয়া ব্র্যান্ডের দুই সিমযুক্ত বাটন মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ইসমাইল হোসেন উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ি মৃত ফয়েজ আহমদের ছেলে। নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপ
নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতর থেকে প্রায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে মাদক কারবারি ইসমাইলকে সন্দেহভাজন আটক করা হয়। তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুটি পলি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের ভেতর থেকে ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি অপ্পো এ-৩ এস মডেলের দুই সিমযুক্ত স্মার্টফোন ও একটি নকিয়া ব্র্যান্ডের দুই সিমযুক্ত বাটন মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইসমাইল হোসেন উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ি মৃত ফয়েজ আহমদের ছেলে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?