প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করে খাবার সংরক্ষণ করার উপায়

বাড়িতে সবচেয়ে বেশি প্লাস্টিক জমে থাকে রান্নাঘরেই। বাজার থেকে সবজি, মাংস, শুকনো খাবারসহ প্রায় সবকিছুই প্লাস্টিকে মোড়ানো অবস্থায় আসে। অনেকেই আবার এই পলিব্যাগেই খাবার সংরক্ষণ করেন, যা খাবারের গুণগত মান নষ্ট করতে পারে। তাই জীবনযাত্রাকে আরও স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করতে চাইলে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে খাবার সংরক্ষণ করার অভ্যাস গড়ে তোলা জরুরি। শাকসবজি রাখুন সঠিকভাবেতাজা শাকসবজি দীর্ঘদিন ভালো রাখতে চাইলে ভিজে কাপড়ে মুড়ে রাখা যেতে পারে। বিনস বা মটরশুঁটির মতো সবজি হালকা ভেজা কাপড়ে জড়িয়ে ফ্রিজে রাখলে তা সতেজ থাকে। তবে কাপড়টি যেন বেশি ভেজা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পানি থাকলে সবজি দ্রুত পচে যেতে পারে। অন্যদিকে, শাক জাতীয় খাবার খবরের কাগজে মুড়ে ফ্রিজে রাখলেও তা দীর্ঘসময় ভালো থাকে। পাউরুটি রাখুন কাপড়ে মুড়েঅনেকেই পাউরুটি প্লাস্টিকের প্যাকেটেই রেখে দেন, যা ঠিক নয়। এতে পাউরুটি দ্রুত আর্দ্র হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এর পরিবর্তে পাউরুটি একটি পরিষ্কার কাপড়ে মুড়ে ব্রেড বক্সে রাখা যেতে পারে। ব্রেড বক্স না থাকলে কাঠের ড্রয়ারেও রাখা যায়। প্রয়োজনে এয়ারটাইট কৌটায় ভরে ফ্রিজে সং

প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করে খাবার সংরক্ষণ করার উপায়

বাড়িতে সবচেয়ে বেশি প্লাস্টিক জমে থাকে রান্নাঘরেই। বাজার থেকে সবজি, মাংস, শুকনো খাবারসহ প্রায় সবকিছুই প্লাস্টিকে মোড়ানো অবস্থায় আসে। অনেকেই আবার এই পলিব্যাগেই খাবার সংরক্ষণ করেন, যা খাবারের গুণগত মান নষ্ট করতে পারে।

তাই জীবনযাত্রাকে আরও স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করতে চাইলে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে খাবার সংরক্ষণ করার অভ্যাস গড়ে তোলা জরুরি।

jago

শাকসবজি রাখুন সঠিকভাবে
তাজা শাকসবজি দীর্ঘদিন ভালো রাখতে চাইলে ভিজে কাপড়ে মুড়ে রাখা যেতে পারে। বিনস বা মটরশুঁটির মতো সবজি হালকা ভেজা কাপড়ে জড়িয়ে ফ্রিজে রাখলে তা সতেজ থাকে। তবে কাপড়টি যেন বেশি ভেজা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পানি থাকলে সবজি দ্রুত পচে যেতে পারে। অন্যদিকে, শাক জাতীয় খাবার খবরের কাগজে মুড়ে ফ্রিজে রাখলেও তা দীর্ঘসময় ভালো থাকে।

rtyu

পাউরুটি রাখুন কাপড়ে মুড়ে
অনেকেই পাউরুটি প্লাস্টিকের প্যাকেটেই রেখে দেন, যা ঠিক নয়। এতে পাউরুটি দ্রুত আর্দ্র হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এর পরিবর্তে পাউরুটি একটি পরিষ্কার কাপড়ে মুড়ে ব্রেড বক্সে রাখা যেতে পারে। ব্রেড বক্স না থাকলে কাঠের ড্রয়ারেও রাখা যায়। প্রয়োজনে এয়ারটাইট কৌটায় ভরে ফ্রিজে সংরক্ষণ করলেও পাউরুটি ভালো থাকে।

ঝুড়িতে রাখুন আলু-পেঁয়াজ
রান্নাঘরের এক কোণে ঝুড়িতে আলু, পেঁয়াজ ও রসুন রাখা যেতে পারে। তবে জায়গাটি যেন সরাসরি সূর্যালোক থেকে দূরে হয় এবং অতিরিক্ত আর্দ্রতা না থাকে। বেশি আর্দ্র পরিবেশে আলু-পেঁয়াজে অঙ্কুর গজাতে পারে, যা খাবারের গুণমান নষ্ট করে দেয়। তাই বাতাস চলাচল করে এমন শুকনো জায়গায় এগুলো সংরক্ষণ করা সবচেয়ে ভালো।

 jago news

কাটা ফল-সবজি সংরক্ষণে সচেতনতা
কাটা ফল বা সবজি অনেকেই জিপলক ব্যাগ বা পলিব্যাগে রেখে দেন, যা এড়িয়ে চলা উচিত। এর বদলে এয়ারটাইট কৌটা ব্যবহার করা নিরাপদ ও স্বাস্থ্যকর। এ ছাড়া বাটিতে রেখে বিসওয়াক্স র‍্যাপ দিয়ে ঢেকে রাখলেও ভালো থাকে। এতে খাবার সতেজ থাকে এবং প্লাস্টিক ব্যবহারের প্রয়োজনও কমে।

ভেষজ রাখুন কাচের গ্লাসে
ধনেপাতা, পুদিনাপাতার মতো ভেষজ দীর্ঘদিন সতেজ রাখতে কাচের গ্লাসে অল্প পানি নিয়ে তাতে ডুবিয়ে রাখা যেতে পারে। এরপর গ্লাসটি ফ্রিজে রাখলে আরও ভালো থাকে। একইভাবে গাজরও এভাবে সংরক্ষণ করা যায়। এতে সবজির সতেজতা দীর্ঘসময় বজায় থাকে এবং স্বাদও অক্ষুণ্ণ থাকে।

জীবনযাত্রা গড়ে তুলতে ছোট ছোট পরিবর্তনই বড় ভূমিকা রাখে। রান্নাঘরে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে খাবার সংরক্ষণ করলে একদিকে যেমন স্বাস্থ্য ভালো থাকে, তেমনি পরিবেশও রক্ষা পায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow