প্লেন ভাড়া কমাতে কত জোড়া জুতা ক্ষয় হয়েছে সে হিসাব নেই

মন্ত্রী হওয়ার আগে আমি নিজেও রপ্তানিপণ্য সাশ্রয়ীমূল্যে বিদেশে পাঠাতে নানা হয়রানির শিকার হয়েছি। এ কাজে কত জোড়া জুতা ক্ষয় হয়েছে সে হিসাব নেই। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পাঠাতে অতিরিক্ত খরচ প্রসঙ্গে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা বলেন। বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আম রপ্তানির উদ্বোধন শেষ বক্তব্য রাখেন মন্ত্রী। এর আগে রপ্তানিকারকরা কৃষিমন্ত্রীকে আমসহ অন্য কৃষিপণ্য পাঠাতে অস্বাভাবিক প্লেন ভাড়ার প্রসঙ্গে জানান। তারা দাবি করেন, প্লেন ভাড়ার কারণে কৃষিপণ্য রপ্তানি নেতিবাচক ধারায় চলে যাচ্ছে। ভারত, পাকিস্তান, থাইল্যান্ডসহ অন্য প্রতিযোগী দেশের চেয়ে পিছিয়ে পড়ছেন তারা। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আপনি কী বলবেন, এখানে এখন মন্ত্রী হিসেবে এসেছি। তা না হলে আপনার মতো আমিও দুঃখের সঙ্গী ছিলাম। তিনি বলেন, তখন কার কাছে বলবো দুঃখের কথা, সে জায়গাটাও ছিল না। ওমুক সাহেবের কাছে গেলে বলেন, এটা আমার কাজ না, তমুক সাহেবের কাছে দৌড়ান। এই সাহেবদের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের জুতা যে কত জোড়া ক্ষয়ে গেছে সে হিসাব নেই। এসময় মন্ত্রী

প্লেন ভাড়া কমাতে কত জোড়া জুতা ক্ষয় হয়েছে সে হিসাব নেই

মন্ত্রী হওয়ার আগে আমি নিজেও রপ্তানিপণ্য সাশ্রয়ীমূল্যে বিদেশে পাঠাতে নানা হয়রানির শিকার হয়েছি। এ কাজে কত জোড়া জুতা ক্ষয় হয়েছে সে হিসাব নেই।

বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পাঠাতে অতিরিক্ত খরচ প্রসঙ্গে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা বলেন।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আম রপ্তানির উদ্বোধন শেষ বক্তব্য রাখেন মন্ত্রী।

এর আগে রপ্তানিকারকরা কৃষিমন্ত্রীকে আমসহ অন্য কৃষিপণ্য পাঠাতে অস্বাভাবিক প্লেন ভাড়ার প্রসঙ্গে জানান। তারা দাবি করেন, প্লেন ভাড়ার কারণে কৃষিপণ্য রপ্তানি নেতিবাচক ধারায় চলে যাচ্ছে। ভারত, পাকিস্তান, থাইল্যান্ডসহ অন্য প্রতিযোগী দেশের চেয়ে পিছিয়ে পড়ছেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আপনি কী বলবেন, এখানে এখন মন্ত্রী হিসেবে এসেছি। তা না হলে আপনার মতো আমিও দুঃখের সঙ্গী ছিলাম।

তিনি বলেন, তখন কার কাছে বলবো দুঃখের কথা, সে জায়গাটাও ছিল না। ওমুক সাহেবের কাছে গেলে বলেন, এটা আমার কাজ না, তমুক সাহেবের কাছে দৌড়ান। এই সাহেবদের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের জুতা যে কত জোড়া ক্ষয়ে গেছে সে হিসাব নেই।

এসময় মন্ত্রী রপ্তানিকারকদের উদ্দেশ্যে বলেন, এ বাস্তবতা আমি জানি। যে কারণে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, কৃষিমন্ত্রী হিসেবে থাকতেই ইনশাআল্লাহ এ সমস্যার সমাধান হবে।

মন্ত্রী বলেন, প্লেন ভাড়া কমানো ছাড়া রপ্তানির সুফল আনার কোনো সুযোগ নেই। আমিও একমত, পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে কার্গো ভাড়া বেশি। এটার সমাধান আমি খুঁজে বের করবো।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এর মধ্যে বেশকিছু প্লেন কেনার চুক্তি করেছে। সেগুলো দেশে আসার আগেই আমাদের রপ্তানি আরও এগিয়ে যাবে। তখন অবশ্যই কার্গো ফ্লাইট চালু হবে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, যখন কার্গো হবে, তখন পণ্য রপ্তানি খরচ অনেক কমবে। কারণ কার্গো প্লেনে তেলের খরচ ও লোডিং চার্জ কম, অন্য খরচও কম। তখন ভাড়া কমানো যাবে। কিন্তু এ নিয়ে শিগগির আমি বিমানমন্ত্রীসহ সবার সঙ্গে বসবো।

অনুষ্ঠানে কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিমসহ বিভিন্ন রপ্তানিকারক ও বিমান বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনএইচ/এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow