‘ফকল্যান্ড ইস্যুতে ইংল্যান্ডের ফিফা ছেড়ে বেরিয়ে আসা উচিত’
আর্জেন্টিনা জাতীয় দলের উদযাপনে ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শনের ঘটনাকে ঘিরে যুক্তরাজ্যে বিতর্ক আরও তীব্র হয়েছে। এবার সরাসরি ফিফার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইংল্যান্ডকে সংস্থাটি ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিক স্যার এড ডেভি। বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর উদযাপনের সময় প্রদর্শিত ওই ব্যানার নিয়ে এর আগেই ব্রিটিশ সরকার ফিফার কাছে বিষয়টি পর্যালোচনার অনুরোধ জানিয়েছিল। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া না আসায় ক্ষোভ আরও বেড়েছে। যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটস-এর নেতা স্যার এড ডেভি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘এই বিশ্বকাপ প্রমাণ করে দিয়েছে যে ফিফা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।’ তার অভিযোগ, আর্জেন্টিনার ফকল্যান্ডস ব্যানার বিতর্কে ফিফার নিষ্ক্রিয়তা এবং ফোলারিন বালোগুনের লাল কার্ডের পরও কোয়ার্টার ফাইনালে খেলার অনুমতি — দুই ঘটনাই সংস্থাটির দুর্বলতা প্রকাশ করেছে। তিনি আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের জিয়ান্নি ইনফ্যান্তিনোকে ব্যক্তিগতভাবে ফোন করে যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনা জাতীয় দলের উদযাপনে ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শনের ঘটনাকে ঘিরে যুক্তরাজ্যে বিতর্ক আরও তীব্র হয়েছে। এবার সরাসরি ফিফার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইংল্যান্ডকে সংস্থাটি ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিক স্যার এড ডেভি।
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর উদযাপনের সময় প্রদর্শিত ওই ব্যানার নিয়ে এর আগেই ব্রিটিশ সরকার ফিফার কাছে বিষয়টি পর্যালোচনার অনুরোধ জানিয়েছিল। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া না আসায় ক্ষোভ আরও বেড়েছে।
যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটস-এর নেতা স্যার এড ডেভি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘এই বিশ্বকাপ প্রমাণ করে দিয়েছে যে ফিফা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।’
তার অভিযোগ, আর্জেন্টিনার ফকল্যান্ডস ব্যানার বিতর্কে ফিফার নিষ্ক্রিয়তা এবং ফোলারিন বালোগুনের লাল কার্ডের পরও কোয়ার্টার ফাইনালে খেলার অনুমতি — দুই ঘটনাই সংস্থাটির দুর্বলতা প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের জিয়ান্নি ইনফ্যান্তিনোকে ব্যক্তিগতভাবে ফোন করে যুক্তরাষ্ট্রের একটি লাল কার্ডের সিদ্ধান্ত বদলে দেওয়ার বিতর্ক থেকে শুরু করে, ফকল্যান্ডস ব্যানার নিয়ে আর্জেন্টিনার উসকানিমূলক কর্মকাণ্ডে ফিফার ধীর ও নিষ্ক্রিয় প্রতিক্রিয়া ইনফান্তিনো একের পর এক সীমা অতিক্রম করেছেন।’
এড ডেভি শুধু সমালোচনাতেই থেমে থাকেননি। তিনি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), উয়েফা এবং অন্যান্য ইউরোপীয় ফুটবল সংস্থাকে একজোট হয়ে ফিফা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
তার ভাষায়, ‘রাজনৈতিক হস্তক্ষেপ এবং করপোরেট লোভ আমাদের সুন্দর খেলাটির স্বচ্ছতা ও মর্যাদা নষ্ট করে দিয়েছে। এখনই সময় এফএ, উয়েফা এবং ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষের নেতৃত্ব নেওয়ার। সমন্বিতভাবে ফিফা থেকে বেরিয়ে এসে অন্য কনফেডারেশনগুলোর সঙ্গে মিলে এমন একটি নতুন, স্বচ্ছ ও পরিচ্ছন্ন আন্তর্জাতিক ফুটবল পরিচালনা সংস্থা গড়ে তুলতে হবে, যা সত্যিকার অর্থে সমর্থকদের অগ্রাধিকার দেবে।’
ফকল্যান্ড ব্যানার ইস্যুতে শুরু হওয়া এই বিতর্ক এখন আর শুধু আর্জেন্টিনা-যুক্তরাজ্যের রাজনৈতিক সংবেদনশীলতার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং তা ফিফার নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তর্জাতিক ফুটবলের শাসনব্যবস্থা নিয়েও নতুন করে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।
আরআর/আইএন
What's Your Reaction?