ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকালে তর্কাতর্কির একপর্যায়ে বড় ভাই জাফরের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ছোট ভাই জয়নাল (৩৫) প্রাণ হারান। এ ঘটনায় অভিযুক্ত জাফরকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে একই বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে বড় ভাই জাফর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে আঘাত করেন। এতে জয়নাল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে তর্কাতর্কির একপর্যায়ে বড় ভাই জাফরের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ছোট ভাই জয়নাল (৩৫) প্রাণ হারান। এ ঘটনায় অভিযুক্ত জাফরকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে একই বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে বড় ভাই জাফর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে আঘাত করেন।

এতে জয়নাল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow