ফরিদপুরে তিনদিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী শ্রীবাস চন্দ্র

ফরিদপুরে পানি আনার কথা বলে বাসা থেকে বের হয়ে তিনদিন ধরে শ্রীবাস চন্দ্র বিশ্বাস (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তিনি শহরের তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। আগামী ৭ জুন তার ব্যবহারিক পরীক্ষা রয়েছে। সোমবার (১ জুন) নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের শ্রীধরপুর বটতলা এলাকার মৃত প্রকাশ চন্দ্র বিশ্বাসের ছেলে। সাধারণ ডায়েরি ও পরিবার সূত্রে জানা গেছে, শ্রীবাস চন্দ্র বিশ্বাস তার চাচাদের সঙ্গে ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাস করতেন। গত ৩০ মে দুপুরের দিকে শ্রীবাস চন্দ্র বিশ্বাস পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনার কথা বলে হাতে একটি বোতল নিয়ে বাসা থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন শ্রীবাস তাদের কাছে পানির বোতল রেখে শহরের ডিআইবি বটতলা এলাকায় যাওয়ার কথা বলে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁ

ফরিদপুরে তিনদিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী শ্রীবাস চন্দ্র

ফরিদপুরে পানি আনার কথা বলে বাসা থেকে বের হয়ে তিনদিন ধরে শ্রীবাস চন্দ্র বিশ্বাস (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

তিনি শহরের তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। আগামী ৭ জুন তার ব্যবহারিক পরীক্ষা রয়েছে।

সোমবার (১ জুন) নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের শ্রীধরপুর বটতলা এলাকার মৃত প্রকাশ চন্দ্র বিশ্বাসের ছেলে।

সাধারণ ডায়েরি ও পরিবার সূত্রে জানা গেছে, শ্রীবাস চন্দ্র বিশ্বাস তার চাচাদের সঙ্গে ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাস করতেন। গত ৩০ মে দুপুরের দিকে শ্রীবাস চন্দ্র বিশ্বাস পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনার কথা বলে হাতে একটি বোতল নিয়ে বাসা থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন শ্রীবাস তাদের কাছে পানির বোতল রেখে শহরের ডিআইবি বটতলা এলাকায় যাওয়ার কথা বলে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর চাচা ও তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক বিকাশ কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, তার বাবা মারা গেছেন। মা ভারতে থাকেন। সে ভাই-বোনের মধ্যে একা। আমাদের সাথে বসবাস করতো। পানি আনার কথা বলে বাসা থেকে বের হয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সে সাথে কোনো মোবাইল নিয়ে যায়নি। আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ-খবর ও সন্ধান না পেয়ে সোমবার বিকেলে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে।

এন কে বি নয়ন/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow