ফরিদপুরে নসিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের সালথায় নসিমন ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মো. ইকরাম মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরাম মোল্যা পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কুমড়োল গ্রামের মৃত আমির হোসেন মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কামরুল মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও পিয়াজ বোঝাই নসিমন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের অন্তত ৫ জন যাত্রী আহত হন। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান ইকরাম মোল্যা। বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হযেছে বলে জানা গেছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নসিমন গাড়ির ড্রাইভার দ্রুত ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ব্যাটারি চালিত ইজিবাইক ও নসিমন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ফরিদপুরে নসিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের সালথায় নসিমন ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মো. ইকরাম মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরাম মোল্যা পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কুমড়োল গ্রামের মৃত আমির হোসেন মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কামরুল মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও পিয়াজ বোঝাই নসিমন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের অন্তত ৫ জন যাত্রী আহত হন। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান ইকরাম মোল্যা। বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হযেছে বলে জানা গেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নসিমন গাড়ির ড্রাইভার দ্রুত ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ব্যাটারি চালিত ইজিবাইক ও নসিমন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow