ফরিদপুরে বরযাত্রীর ওপর হামলা, ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলে হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলায় বরকে বহনকারী প্রাইভেটকার, দুটি মাইক্রোবাসসহ ৩টি গাড়ি ভাঙচুর এবং ৪০ ভরির মতো স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর মোড়া বাজারে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে দুষ্কৃতকারীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার চান্দা সোনামুখী এলাকার প্রবাসী ইব্রাহিম মোল্লা রাজৈর কাসেমপুর এলাকা থেকে বিয়ে করে নতুন বউ নিয়ে ফিরছিলেন। এসময় পথে আজিমনগর মোড়া বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজটের মধ্য তখন ১৫/২০ জন যুবক মোটরসাইকেলে বসে হর্ন দিতে থাকেন। হর্ন দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেলে থাকা কয়েকজন যুবকের সঙ্গে বরপক্ষের লোকজনের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা, মারধর ও গাড়ি ভাঙচুর করে। হামলায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর ইব্রাহিম মোল্লা বলেন, আমাদের ওপর হামলা

ফরিদপুরে বরযাত্রীর ওপর হামলা, ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলে হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলায় বরকে বহনকারী প্রাইভেটকার, দুটি মাইক্রোবাসসহ ৩টি গাড়ি ভাঙচুর এবং ৪০ ভরির মতো স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর মোড়া বাজারে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে দুষ্কৃতকারীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার চান্দা সোনামুখী এলাকার প্রবাসী ইব্রাহিম মোল্লা রাজৈর কাসেমপুর এলাকা থেকে বিয়ে করে নতুন বউ নিয়ে ফিরছিলেন। এসময় পথে আজিমনগর মোড়া বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজটের মধ্য তখন ১৫/২০ জন যুবক মোটরসাইকেলে বসে হর্ন দিতে থাকেন। হর্ন দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেলে থাকা কয়েকজন যুবকের সঙ্গে বরপক্ষের লোকজনের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা, মারধর ও গাড়ি ভাঙচুর করে। হামলায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর ইব্রাহিম মোল্লা বলেন, আমাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং নতুন বউসহ আমাদের কয়েকজন নারীর প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় বর ইব্রাহিম মোল্লার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে অভিযোগটি স্থগিত করার জন্য আবেদন করা হয়েছে। তারা স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করবে বলে জানিয়েছেন।

এন কে বি নয়ন/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow