ফরিদপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের কোদালের কোপে দাদি-ফুপুসহ নিহত ৩

ফরিদপুরের সদর উপজেলায় ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবকের কোদালের কোপে দাদি-ফুপুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামের হারুন মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ (২৮) পালিয়ে যান। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গদারডাঙ্গী গ্রামের বাসিন্দা হারুন মোল্লার ছেলে মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) সোমবার রাতে হঠাৎ করেই পরিবারের লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার ফুপু রাহেলা বেগম (৫০), দাদি আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) নামের একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আকাশ নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক হঠাৎ করে তার পরিবারের লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই পরিবারের দুই সদস্য ও একজন প্রতিবেশী নিহত হন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে। এনকে

ফরিদপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের কোদালের কোপে দাদি-ফুপুসহ নিহত ৩

ফরিদপুরের সদর উপজেলায় ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবকের কোদালের কোপে দাদি-ফুপুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামের হারুন মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ (২৮) পালিয়ে যান। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গদারডাঙ্গী গ্রামের বাসিন্দা হারুন মোল্লার ছেলে মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) সোমবার রাতে হঠাৎ করেই পরিবারের লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার ফুপু রাহেলা বেগম (৫০), দাদি আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) নামের একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আকাশ নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক হঠাৎ করে তার পরিবারের লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই পরিবারের দুই সদস্য ও একজন প্রতিবেশী নিহত হন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

এনকেবিএন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow