ফরিদপুরে র‌্যাবের জালে ধরা পড়লো ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি

ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন (৩৮) দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি। র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে ফরিদপুর শহরের হাউজিং প্রকল্প এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল। অভিযানে অস্ত্র আইনের মামলায় আদালতের দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রাজবাড়ী জেলার কোতোয়ালী থানার উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আইয়ুব আলী। র‌্যাব জানায়, ফরিদপুর কোতোয়ালী থানায় দায়ের করা মামলা নং-১৪/১৬ এর আওতায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। র‌্যাবের দাবি, গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়। প্

ফরিদপুরে র‌্যাবের জালে ধরা পড়লো ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি

ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন (৩৮) দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি। র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে ফরিদপুর শহরের হাউজিং প্রকল্প এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল। অভিযানে অস্ত্র আইনের মামলায় আদালতের দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রাজবাড়ী জেলার কোতোয়ালী থানার উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আইয়ুব আলী। র‌্যাব জানায়, ফরিদপুর কোতোয়ালী থানায় দায়ের করা মামলা নং-১৪/১৬ এর আওতায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

র‌্যাবের দাবি, গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে র‌্যাব।

আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow