ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?
উত্তাপহীন নকআউট ম্যাচে আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিলো দলটি। তবে নকআউট পর্বে তাদের জয়টা এলো ৮৮ বছর পর। ভ্যাঙ্কুভারে আজ সকালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচ ছাপিয়ে আলোচনায় অবিশ্বাস্য এক গোল মিস। ম্যাচের শেষ দিকে তখন জয় অনেকটাই নিশ্চিত সুইসদের। দুই গোলের লিড নিয়ে এগিয়েই ছিল তারা। ঠিক এমনই এক মুহূর্তে ছয় গজ বক্সের ভেতর ফাঁকা জায়গায় ক্রস পান ২২ নম্বর জার্সিধারী সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিডার। সামনে কোনো ফুটবলার এমনকী গোলরক্ষকও ছিলেন না, বল জালে জড়ানো ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সবাইকে চমকে দিয়ে রিডার বলটি আলতো করে তুলে দেন আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদানের হাতে! মুহূর্তের মধ্যেই এই মিসের ভিডিও ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকের প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে এটাই কি সবচেয়ে ভয়াবহ সুযোগ নষ্টের ঘটনা? গোলমুখ একেবারে ফাঁকা থাকা অবস্থায় রিডারের সেই শট লক্ষ্যভ্রষ্ট হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটি ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে মিসগুলোর এ
উত্তাপহীন নকআউট ম্যাচে আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিলো দলটি। তবে নকআউট পর্বে তাদের জয়টা এলো ৮৮ বছর পর।
ভ্যাঙ্কুভারে আজ সকালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচ ছাপিয়ে আলোচনায় অবিশ্বাস্য এক গোল মিস। ম্যাচের শেষ দিকে তখন জয় অনেকটাই নিশ্চিত সুইসদের। দুই গোলের লিড নিয়ে এগিয়েই ছিল তারা। ঠিক এমনই এক মুহূর্তে ছয় গজ বক্সের ভেতর ফাঁকা জায়গায় ক্রস পান ২২ নম্বর জার্সিধারী সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিডার। সামনে কোনো ফুটবলার এমনকী গোলরক্ষকও ছিলেন না, বল জালে জড়ানো ছিল কেবল সময়ের ব্যাপার।
কিন্তু সবাইকে চমকে দিয়ে রিডার বলটি আলতো করে তুলে দেন আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদানের হাতে! মুহূর্তের মধ্যেই এই মিসের ভিডিও ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অনেকের প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে এটাই কি সবচেয়ে ভয়াবহ সুযোগ নষ্টের ঘটনা? গোলমুখ একেবারে ফাঁকা থাকা অবস্থায় রিডারের সেই শট লক্ষ্যভ্রষ্ট হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটি ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে মিসগুলোর একটি হিসেবে আখ্যা দিচ্ছেন।
জোনাথন ও’ব্রেইন নামের এক এক্স হ্যান্ডল ব্যবহারকারী লিখেছেন, সুইজারল্যান্ড-আলজেরিয়া ম্যাচের হাইলাইটস দেখছি। ফাবিয়ান রিডারের এই মিসটা কি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গোল মিস? অন্তত এ ধরনের আলোচনায় এটিকে রাখতেই হবে।
প্রসঙ্গত, শেষ ষোলোতে সুইজারল্যান্ড খেলবে কলম্বিয়া বা ঘানার বিপক্ষে। দুই দল শেষ ৩২ এর মুখোমুখি হবে আগামীকাল সকালে।
What's Your Reaction?