ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম, আর্জেন্টাইন সমর্থকদের আকুতি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছেও গ্যালারিতে জায়গা নিশ্চিত করতে পারছেন না হাজারো আর্জেন্টাইন সমর্থক। টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ হয়ে তারা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। আর্জেন্টাইন সমর্থকদের জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ ‘হিঞ্চাস আর্জেন্টিনোস’ এক আবেগঘন বার্তায় এএফএ এবং জাতীয় দলের খেলোয়াড়দের উদ্দেশে লিখেছে, ‘দলকে সমর্থন জানাতে আমরা অনেক পরিশ্রম করেছি, কিন্তু টিকিট জোগাড় করতে পারিনি। তবুও আমরা নিউইয়র্কে এসেছি—কেউ গাড়িতে, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বিমানে, এমনকি কেউ সাইকেলেও। টিকিট থাকুক বা না থাকুক, আর্জেন্টিনা থাকবে। তাই আমরা এএফএর কাছে সাহায্য চাই।\' বার্তায় আরও বলা হয়, ‘দোহার মতো এবারও আমরা ফাইনালের গ্যালারিতে থাকতে চাই। আমরাই সেই পরিবেশের অংশ। সৌদি আরবের বিপক্ষে হারের পর আমরাই সবাইকে একত্র করেছিলাম এবং বিশ্বের সেরা সমর্থকগোষ্ঠী গড়ে তুলতে সাহায্য করেছি। অথচ ঐতিহাসিক এই ম্যাচের মাত্র দুদিন আগে আমাদের হাতে কোনো টিকিট নেই। এভাবে টিকিট পাওয়া অসম্ভব। মাঠে যেমন আর্জেন্ট

ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম, আর্জেন্টাইন সমর্থকদের আকুতি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছেও গ্যালারিতে জায়গা নিশ্চিত করতে পারছেন না হাজারো আর্জেন্টাইন সমর্থক। টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ হয়ে তারা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

আর্জেন্টাইন সমর্থকদের জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ ‘হিঞ্চাস আর্জেন্টিনোস’ এক আবেগঘন বার্তায় এএফএ এবং জাতীয় দলের খেলোয়াড়দের উদ্দেশে লিখেছে, ‘দলকে সমর্থন জানাতে আমরা অনেক পরিশ্রম করেছি, কিন্তু টিকিট জোগাড় করতে পারিনি। তবুও আমরা নিউইয়র্কে এসেছি—কেউ গাড়িতে, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বিমানে, এমনকি কেউ সাইকেলেও। টিকিট থাকুক বা না থাকুক, আর্জেন্টিনা থাকবে। তাই আমরা এএফএর কাছে সাহায্য চাই।'

বার্তায় আরও বলা হয়, ‘দোহার মতো এবারও আমরা ফাইনালের গ্যালারিতে থাকতে চাই। আমরাই সেই পরিবেশের অংশ। সৌদি আরবের বিপক্ষে হারের পর আমরাই সবাইকে একত্র করেছিলাম এবং বিশ্বের সেরা সমর্থকগোষ্ঠী গড়ে তুলতে সাহায্য করেছি। অথচ ঐতিহাসিক এই ম্যাচের মাত্র দুদিন আগে আমাদের হাতে কোনো টিকিট নেই। এভাবে টিকিট পাওয়া অসম্ভব। মাঠে যেমন আর্জেন্টিনার প্রতিনিধিত্ব থাকবে, তেমনি গ্যালারিতেও পুরো আর্জেন্টিনার প্রতিনিধিত্ব থাকা উচিত।'

ফাইনালের টিকিটের মূল্য চাহিদার ওপর ভিত্তি করে নির্ধারিত হচ্ছে। ম্যাচ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাধারণ টিকিটের দাম বেড়ে ৪ হাজার থেকে ৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে। অন্যদিকে আতিথেয়তা (হসপিটালিটি) সুবিধাসহ বিশেষ প্যাকেজের মূল্য শুরু হয়েছে ১৭ হাজার ডলার থেকে।

টিকিট সংকটের সমাধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট করছেন সমর্থকেরা। কেউ কেউ আবার নিউ জার্সিতে আর্জেন্টিনা দলের হোটেলের সামনেও জড়ো হয়েছেন। সেখানে এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দেখা করে টিকিটের ব্যবস্থা করার অনুরোধ জানানোর চেষ্টা করেন তারা।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনকে হারাতে পারলে জিতবে নিজেদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপা, যা হবে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়।

টিটিটি/এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow