ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড, ফলে আগে ব্যাটিংয়ে নামছে স্বাগতিক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। এবারের বিশ্বকাপে ফাইনালে খেলা দুই দল ভারত এবং নিউজিল্যান্ড কেউই অপরাজিত নয়। বোঝাই যাচ্ছে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবারের বিশ্বকাপে। লম্বা পথে চড়াই উতরাই পার করেই দুই দল এসেছে ফাইনালে, পেয়েছে হারের স্বাদও। তবে সেমির ম্যাচে ঢেলে দিয়েছে নিজেদের সেরাটা। যে কারণে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মত হট ফেভারিটদের বিদায় করে ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড। একাদশে এক পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। কোল ম্যাককঞ্চির জায়গায় খেলছেন জ্যাকব ডাফি। অন্যদিকে ভারত খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে। ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। একনজরে দুই দলের একাদশ : ভারত : সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড, ফলে আগে ব্যাটিংয়ে নামছে স্বাগতিক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।
এবারের বিশ্বকাপে ফাইনালে খেলা দুই দল ভারত এবং নিউজিল্যান্ড কেউই অপরাজিত নয়। বোঝাই যাচ্ছে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবারের বিশ্বকাপে। লম্বা পথে চড়াই উতরাই পার করেই দুই দল এসেছে ফাইনালে, পেয়েছে হারের স্বাদও। তবে সেমির ম্যাচে ঢেলে দিয়েছে নিজেদের সেরাটা। যে কারণে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মত হট ফেভারিটদের বিদায় করে ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড।
একাদশে এক পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। কোল ম্যাককঞ্চির জায়গায় খেলছেন জ্যাকব ডাফি। অন্যদিকে ভারত খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
একনজরে দুই দলের একাদশ :
ভারত : সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, টিম সেইফার্ট (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।
What's Your Reaction?