ফাইনালে শৈশবের নায়ক মেসির বিপক্ষে খেলতে চান স্প্যানিশ ডিফেন্ডার

স্পেনের হয়ে বিশ্বকাপে নিয়মিত একাদশে খেলা বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি ছোটবেলা থেকেই লিওনেল মেসিকে আদর্শ মানতেন। এখন তার সবচেয়ে বড় স্বপ্ন হলো, বিশ্বকাপের ফাইনালে নিজের শৈশবের নায়কের বিপক্ষে মাঠে নামা। কুবার্সি বলেন, ‘এটা ছোটবেলা থেকে দেখা একটি স্বপ্ন। বিশেষ করে যদি সেটা বিশ্বকাপের ফাইনাল হয়, তাহলে অনুভূতিটা আরও বিশেষ হবে। ফাইনালে ওঠা মানেই শিরোপা জয়ের সুযোগ। আর যদি প্রতিপক্ষ হিসেবে মেসি থাকেন, তাহলে সেটা সত্যিই আমার শৈশবের স্বপ্ন পূরণের মতো হবে।’ লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও লুকাননি। তিনি বলেন, ‘আমার পুরো পরিবারই বার্সেলোনার সমর্থক। ছোটবেলা থেকেই মেসি আমাদের সবার আদর্শ এবং অনুপ্রেরণা ছিলেন। আমি সত্যিই তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’ আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের সম্ভাব্য বার্সেলোনা যোগদান নিয়েও কথা বলেন কুবার্সি। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি আমাদের বর্তমান দল নিয়েই ভাবছি। আমাদের দলে ফেরান তোরেস ও নতুন যোগ দেওয়া অ্যান্থনি গর্ডনের মতো খেলোয়াড় আছে। ভবিষ্যতে যে-ই আসুক, তাকে স্বাগত জানানো হবে। আর কেউ না এলে

ফাইনালে শৈশবের নায়ক মেসির বিপক্ষে খেলতে চান স্প্যানিশ ডিফেন্ডার

স্পেনের হয়ে বিশ্বকাপে নিয়মিত একাদশে খেলা বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি ছোটবেলা থেকেই লিওনেল মেসিকে আদর্শ মানতেন। এখন তার সবচেয়ে বড় স্বপ্ন হলো, বিশ্বকাপের ফাইনালে নিজের শৈশবের নায়কের বিপক্ষে মাঠে নামা।

কুবার্সি বলেন, ‘এটা ছোটবেলা থেকে দেখা একটি স্বপ্ন। বিশেষ করে যদি সেটা বিশ্বকাপের ফাইনাল হয়, তাহলে অনুভূতিটা আরও বিশেষ হবে। ফাইনালে ওঠা মানেই শিরোপা জয়ের সুযোগ। আর যদি প্রতিপক্ষ হিসেবে মেসি থাকেন, তাহলে সেটা সত্যিই আমার শৈশবের স্বপ্ন পূরণের মতো হবে।’

লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও লুকাননি। তিনি বলেন, ‘আমার পুরো পরিবারই বার্সেলোনার সমর্থক। ছোটবেলা থেকেই মেসি আমাদের সবার আদর্শ এবং অনুপ্রেরণা ছিলেন। আমি সত্যিই তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের সম্ভাব্য বার্সেলোনা যোগদান নিয়েও কথা বলেন কুবার্সি। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি আমাদের বর্তমান দল নিয়েই ভাবছি। আমাদের দলে ফেরান তোরেস ও নতুন যোগ দেওয়া অ্যান্থনি গর্ডনের মতো খেলোয়াড় আছে। ভবিষ্যতে যে-ই আসুক, তাকে স্বাগত জানানো হবে। আর কেউ না এলেও আমি আমার দলের পাশেই থাকব। আমাদের দারুণ একটি দল রয়েছে।’

আলভারেজ সম্পর্কে কুবার্সির মূল্যায়ন, ‘আমি তার বিপক্ষে অনেকবার খেলেছি। সে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে এবং তাকে মার্ক করা খুবই কঠিন। তার বিরুদ্ধে খেলতে হলে আমাকে খুব সতর্ক থাকতে হবে।’

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে কুবার্সি বলেন, ‘আমরা জানি তারা শুরু থেকেই সর্বশক্তি দিয়ে লড়বে। তারা সত্যিকারের যোদ্ধা। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে, বলের দখল ধরে রাখতে হবে এবং ধৈর্য নিয়ে আক্রমণ গড়তে হবে।’

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow