ব্রাজিল ও মরক্কোর মধ্যে যে দলের মুখোমুখি হতে চান ডাচ কোচ

বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের জাত চেনালো নেদারল্যান্ডস। ইউরোপের আরেক দল সুইডেনকে তারা ৫-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে। এই বড় জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। অন্যদিকে জাপানের পয়েন্ট ও গোলসংখ্যা সমান হওয়ার পরও মূলত হলুদ কার্ড কম পাওয়ায় শীর্ষস্থানে রয়েছে নেদারল্যান্ডস। তবে ডাচদের আসল পরীক্ষা অপেক্ষা করছে দ্বিতীয় রাউন্ডে যেখানে তাদের লড়তে হতে পারে ব্রাজিল কিংবা মরক্কোর। নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যানের মতে, ব্রাজিল এবং মরক্কো একই শক্তি ও সামর্থ্যের দুটি দল। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বিশ্বকাপের পরবর্তী পর্বে ডাচদের সম্ভাব্য প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ‘কোচ উভয় দলেরই প্রশংসা করে বলেন, ‘আমার কোনো বিশেষ পছন্দ নেই (ব্রাজিল বা মরক্কো)। আমি মনে করি দুটিই শক্তিশালী দল। তাদের খেলা ড্র হয়েছে। মরক্কো প্রথমার্ধে খুব ভালো খেলেছে, ব্রাজিল দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে। কোনোটিই অন্যটির চেয়ে শক্তিশালী নয়। আমাদের নিজেদের ওপর মনোযোগ দিতে হবে। আমাদের পরবর্তী ম্যাচ জিততে হবে। আমাদের গ্রুপে প্রথম হতে হবে। দেখা যাক কী হয় এবং আমাদের

ব্রাজিল ও মরক্কোর মধ্যে যে দলের মুখোমুখি হতে চান ডাচ কোচ

বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের জাত চেনালো নেদারল্যান্ডস। ইউরোপের আরেক দল সুইডেনকে তারা ৫-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে। এই বড় জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। অন্যদিকে জাপানের পয়েন্ট ও গোলসংখ্যা সমান হওয়ার পরও মূলত হলুদ কার্ড কম পাওয়ায় শীর্ষস্থানে রয়েছে নেদারল্যান্ডস। তবে ডাচদের আসল পরীক্ষা অপেক্ষা করছে দ্বিতীয় রাউন্ডে যেখানে তাদের লড়তে হতে পারে ব্রাজিল কিংবা মরক্কোর।

নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যানের মতে, ব্রাজিল এবং মরক্কো একই শক্তি ও সামর্থ্যের দুটি দল। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বিশ্বকাপের পরবর্তী পর্বে ডাচদের সম্ভাব্য প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ‘কোচ উভয় দলেরই প্রশংসা করে বলেন, ‘আমার কোনো বিশেষ পছন্দ নেই (ব্রাজিল বা মরক্কো)। আমি মনে করি দুটিই শক্তিশালী দল। তাদের খেলা ড্র হয়েছে। মরক্কো প্রথমার্ধে খুব ভালো খেলেছে, ব্রাজিল দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে। কোনোটিই অন্যটির চেয়ে শক্তিশালী নয়। আমাদের নিজেদের ওপর মনোযোগ দিতে হবে। আমাদের পরবর্তী ম্যাচ জিততে হবে। আমাদের গ্রুপে প্রথম হতে হবে। দেখা যাক কী হয় এবং আমাদের প্রতিপক্ষ কে হবে।’

বিশ্বকাপের পরবর্তী পর্বে নেদারল্যান্ডস (গ্রুপ এফ) এবং ব্রাজিলের (গ্রুপ সি) শীর্ষ দলগুলো একে অপরের মুখোমুখি হবে। একটি গ্রুপের শীর্ষ দল অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী, প্রথম স্থানে থাকা নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি হবে। গ্রুপ সি-তে শীর্ষে রয়েছে ব্রাজিল। আগামী সপ্তাহে শেষ পর্বের ম্যাচের মাধ্যমে উভয় গ্রুপের চূড়ান্ত অবস্থান নির্ধারিত হবে।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে গ্রুপ এফ-এর দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডস সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে। বিশ্বকাপ দেখতে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসা ডাচ রাজপরিবার এই জয়ের প্রত্যক্ষদর্শী ছিল।

কোম্যান জানিয়েছেন যে, ম্যাচের পর রাজা লকার রুমে গিয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন। রাজা খুব খুশি হয়েছিলেন। তিনি ৫-১ গোলের জয়টি সত্যিই উপভোগ করেছেন। স্টেডিয়ামে প্রচুর কমলা জার্সি ছিল। আমাদের ঘরের মাঠের মতো মনে হচ্ছিল এবং ফলাফল ছিল জয়’, কোম্যানের এ বিবৃতিই বলে দেয় রাজপরিবার কতটা উপভোগ করেছেন।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow