ফাইল দিতে ব্যর্থ অনন্য মামুন, শাকিবের হলে ভাঙচুর
২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি। এগুলো হলো ‘প্রিন্স-ওয়ানস আপন আ টাইমস ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। এর মধ্যে সর্বাধিক ১৩৩ হলে চলার কথা থাকলেও সার্ভার জটিলতায় দুপুর পর্যন্ত ৫০টির বেশি হলে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটির কোনো শো চলেনি। কাঙ্ক্ষিত সিনেমা দেখতে না পেরে বিক্ষুব্ধ দর্শকরা বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। সিনেমা হল মালিকদের মধ্যকার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ও ভয়েস রেকর্ড থেকে জানা যায় সার্ভার সমস্যার কারণে তারা সিনেমাটি চালাতে পারছেন না। বাধ্য হয়ে অনেক হল মালিক সকালের শোয়ের টিকিটের টাকা দর্শকদের ফেরত দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিক জানান অধিকাংশ সিনেমা হলে এক যুগের বেশি সময় ধরে জাজ মাল্টিমিডিয়ার সার্ভার ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি দেওয়া নতুন সার্ভারে সিনেমা চালাতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। অধিকাংশ হলে সিনেমা চলছে না এবং যেখানে চলছে সেখানে শব্দ আসছে না। অনেকে ফাইল
২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি। এগুলো হলো ‘প্রিন্স-ওয়ানস আপন আ টাইমস ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। এর মধ্যে সর্বাধিক ১৩৩ হলে চলার কথা থাকলেও সার্ভার জটিলতায় দুপুর পর্যন্ত ৫০টির বেশি হলে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটির কোনো শো চলেনি। কাঙ্ক্ষিত সিনেমা দেখতে না পেরে বিক্ষুব্ধ দর্শকরা বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন।
আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। সিনেমা হল মালিকদের মধ্যকার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ও ভয়েস রেকর্ড থেকে জানা যায় সার্ভার সমস্যার কারণে তারা সিনেমাটি চালাতে পারছেন না। বাধ্য হয়ে অনেক হল মালিক সকালের শোয়ের টিকিটের টাকা দর্শকদের ফেরত দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিক জানান অধিকাংশ সিনেমা হলে এক যুগের বেশি সময় ধরে জাজ মাল্টিমিডিয়ার সার্ভার ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি দেওয়া নতুন সার্ভারে সিনেমা চালাতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। অধিকাংশ হলে সিনেমা চলছে না এবং যেখানে চলছে সেখানে শব্দ আসছে না। অনেকে ফাইল পেলেও পাসওয়ার্ড পাননি আবার অনেক হলের সার্ভারে দুপুর পর্যন্ত সিনেমাটি আপলোডই হয়নি। টেকের হাট সোনালী সিনেমা হলের মালিক রাহুল খান জানান কয়েক লাখ টাকা দিয়ে সিনেমাটি নিলেও সার্ভারে তা লোড হয়নি। বাধ্য হয়ে দুপুরের শোয়ের ১৫ হাজার টাকার টিকিট ফেরত দিয়েছেন তিনি। এর আগে সকালের শো চালাতে না পারায় বিক্ষুব্ধ দর্শকরা তার হলের চেয়ার ভাঙচুর করেছেন।
শুধু সাধারণ সিনেমা হল নয় দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সও এই সিনেমার কোনো ডিজিটাল সিনেমা প্রজেকশন বা ডিসিপি ফাইল পায়নি। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান ঈদের পাঁচটি সিনেমাই তারা চালাতে চেয়েছিলেন। কিন্তু দুপুর পর্যন্ত অন্য চারটির ফাইল পেলেও প্রিন্সের কোনো ফাইল তারা পাননি। তিনি আক্ষেপ করে জানান উৎসবের এই সময়ে দর্শকরা সিনেমা দেখতে আসেন কিন্তু প্রযোজকরা ঈদের দিনেও ফাইল দিতে না পারায় তাদের কয়েক লাখ টাকার বড় ক্ষতি হয়ে গেল।
প্রিন্স সিনেমার পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে পরিচালক অনন্য মামুনের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। হল মালিকরা এই পরিস্থিতির জন্য তাকেই দোষারোপ করছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে কমিটি গঠন করে ক্ষতিপূরণ চাওয়ার কথা জানিয়েছেন। এ বিষয়ে অনন্য মামুন ও প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ডসের কর্ণধার শিরিন সুলতনার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি। তবে প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানিয়েছেন তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

What's Your Reaction?