ফারিয়া ইসলামের ছড়া: জুলাই

জুলাই হলো সাহসী বীরেররক্তে ভেজা লাল,জুলাই হলো রিক্ত মায়েরসন্তানহারা ঢাল। জুলাই হলো বলীয় কণ্ঠেরসাহসী যোদ্ধার ডাক,জুলাই হলো জঞ্জাল বাংলারনতুন রূপের বাক। জুলাই হলো নিষ্পাপ শিশুরআতঙ্ক চোখের ভয়,জুলাই হলো প্রতিবাদেরফিরিয়ে আনা জয়। জুলাই হলো স্বৈরাচারেরপতন হওয়ার রূপ,অন্যায় দেখে, চোখ বুঝেরইবে না কেউ চুপ। জুলাই মোদের অনেক দামিঅনেক তাহার মূল্য,অমর হয়ে রইবে জুলাইনেই কিছু তার তুল্য। ছড়াকার: শিক্ষার্থী, ভৈরব সরকারি মহিলা কলেজ। আরও পড়ুন মাহজাবীন তাসনীম রুহীর কবিতা: লাল জুলাই এসইউ

ফারিয়া ইসলামের ছড়া: জুলাই

জুলাই হলো সাহসী বীরের
রক্তে ভেজা লাল,
জুলাই হলো রিক্ত মায়ের
সন্তানহারা ঢাল।

জুলাই হলো বলীয় কণ্ঠের
সাহসী যোদ্ধার ডাক,
জুলাই হলো জঞ্জাল বাংলার
নতুন রূপের বাক।

জুলাই হলো নিষ্পাপ শিশুর
আতঙ্ক চোখের ভয়,
জুলাই হলো প্রতিবাদের
ফিরিয়ে আনা জয়।

জুলাই হলো স্বৈরাচারের
পতন হওয়ার রূপ,
অন্যায় দেখে, চোখ বুঝে
রইবে না কেউ চুপ।

জুলাই মোদের অনেক দামি
অনেক তাহার মূল্য,
অমর হয়ে রইবে জুলাই
নেই কিছু তার তুল্য।

ছড়াকার: শিক্ষার্থী, ভৈরব সরকারি মহিলা কলেজ।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow