ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেন। ক্যাশৈন্যু মারমা বলেন, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যতদূর ধারণা করা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে। তবে গাড়ির ভেতরে থাকা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এরপর গাড়ির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। কারো কোনো ক্ষতি হয়নি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সিলিন্ডার বিস্ফোরিত হলে অনেক ক্ষয়ক্ষতি হতো। গাড়িটা আগুনে পুড়ে গেছে। আপাতত সড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য। মালিক এলে গাড়ি নিয়ে যাবে। কেআর/এসএনআর  

ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেন।

ক্যাশৈন্যু মারমা বলেন, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যতদূর ধারণা করা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে। তবে গাড়ির ভেতরে থাকা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এরপর গাড়ির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। কারো কোনো ক্ষতি হয়নি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সিলিন্ডার বিস্ফোরিত হলে অনেক ক্ষয়ক্ষতি হতো। গাড়িটা আগুনে পুড়ে গেছে। আপাতত সড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য। মালিক এলে গাড়ি নিয়ে যাবে।

কেআর/এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow