ফিলিং স্টেশন থেকে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, জরিমানা ১০ হাজার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দ তেল পুনরায় স্টেশনের ট্যাংকে সংরক্ষণ করা হয়। এ ঘটনায় ভোক্তা সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে। সোহান মাহমুদ/বিএ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দ তেল পুনরায় স্টেশনের ট্যাংকে সংরক্ষণ করা হয়।
এ ঘটনায় ভোক্তা সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।
সোহান মাহমুদ/বিএ
What's Your Reaction?