ফিলিপাইনে জ্বালানি সংকটে জরুরি অবস্থা ঘোষণা

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জ্বালানি সংকটের কারণে দেশটিতে এক বছরের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি সতর্ক করেছেন, দেশের জ্বালানি সরবরাহ গুরুতর ঝুঁকির মুখে রয়েছে। সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালির সংকট বিশ্ববাজারে তেলের সরবরাহকে প্রভাবিত করছে, যার ফলে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। জরুরি অবস্থার অংশ হিসেবে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা তেল, খাদ্য, ওষুধ ও কৃষিপণ্যের সরবরাহ নিশ্চিত করবে। পাশাপাশি নেওয়া পদক্ষেপগুলো হলো— জ্বালানি সাশ্রয়ে কঠোর নিয়ম কার্যকর করা পরিবহন খরচ কমাতে জ্বালানিতে ভর্তুকি প্রদান মজুতদারি ও অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মোটরসাইকেল চালক ও পরিবহন কর্মীদের জন্য ৫ হাজার পেসো সহায়তা কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের জন্য বিশেষ কল্যাণমূলক কর্মসূচি বিশ্লেষকরা মনে করেন, তেলের বাজারে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে আরও দেশ একই ধরনের জরুরি ব্যবস্থা নিতে পারে। সূত্র : সিএনএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow