ফিলিস্তিনের পক্ষে ‘অবিচল সমর্থন’, ইরানের প্রশংসা করলো হামাস

ফিলিস্তিনি জনগণ ও তাদের ন্যায্য অধিকারের প্রতি ইরানের অবিচল সমর্থনের প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার (২৪ জুন) ভোরে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে একটি টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়। ওই টেলিফোনালাপে হামাস নেতৃত্বের শুভেচ্ছা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেন বাসেম নাইম। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে পৌঁছানোর জন্য তেহরানকে অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান ও প্রতিরোধেরও প্রশংসা করেন তিনি । হামাসের এই নেতা ফিলিস্তিন ইস্যুতে ইরান-এর স্থির ও অবিচল অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি ধারাবাহিক সমর্থনের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে হামাসের সমর্থনমূলক অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আরাঘচি। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের ন্যায্য সংগ্রামের পাশে থাকবে। আরাঘচি আরও বলেন, ইরানের নেতৃত্ব ও তাদের আলোচক দল বর্তমান আলোচনার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ফোরা

ফিলিস্তিনের পক্ষে ‘অবিচল সমর্থন’, ইরানের প্রশংসা করলো হামাস

ফিলিস্তিনি জনগণ ও তাদের ন্যায্য অধিকারের প্রতি ইরানের অবিচল সমর্থনের প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার (২৪ জুন) ভোরে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে একটি টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়। ওই টেলিফোনালাপে হামাস নেতৃত্বের শুভেচ্ছা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেন বাসেম নাইম।

একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে পৌঁছানোর জন্য তেহরানকে অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান ও প্রতিরোধেরও প্রশংসা করেন তিনি ।

হামাসের এই নেতা ফিলিস্তিন ইস্যুতে ইরান-এর স্থির ও অবিচল অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি ধারাবাহিক সমর্থনের ভূয়সী প্রশংসা করেন।

অন্যদিকে হামাসের সমর্থনমূলক অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আরাঘচি। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের ন্যায্য সংগ্রামের পাশে থাকবে।

আরাঘচি আরও বলেন, ইরানের নেতৃত্ব ও তাদের আলোচক দল বর্তমান আলোচনার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, মধ্যস্থতাকারী পক্ষ এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং চলমান গণহত্যার বিষয়টি উত্থাপন করে যাচ্ছে।

তিনি ফিলিস্তিনিদের সমর্থনে আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানান এবং ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৭৩ হাজার ৩৯ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭৩ হাজার ৩৮৮ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে গাজায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার ২৭ জন ফিলিস্তিনি নিহত ও ৩ হাজার ২৮০ জন আহত হয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি
কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow