ফুচকা-ঝালমুড়ি আর ঘোড়ার গাড়ি: ছুটির ঢাকায় সংসদ ভবনের সামনে ভিন্ন দৃশ্য
একদিন আগেই শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ১০ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়। টানা কয়েকদিনের ছুটি এবং ভোট উপলক্ষে অনেকেই ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাওয়ায় গত দুইদিন রাজধানীর সড়ক ছিল বেশ ফাঁকা। তবে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভিন্ন চিত্র দেখা গেছে রাজধানীর প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন এলাকায়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই বেরিয়েছেন ফাঁকা শহর ঘুরতে। সংসদ ভবনের সামনে যেন বসেছে ছোট্ট এক মেলা, চারদিকে উৎসবমুখর পরিবেশ, শিশুদের কোলাহল আর ভিড়। বিকেলে সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে সারি সারি স্ট্রিট ফুডের দোকান। ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম, বাদাম, চিংড়ি ফ্রাইসহ নানা খাবার কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। পাশাপাশি শিশুদের জন্য প্লাস্টিক, কাঁচ ও মাটির তৈরি খেলনা, চুড়ি এবং নারীদের বিভিন্ন প্রসাধন সামগ্রীও বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে সাজসজ্জায় সজ্জিত ঘোড়ার গাড়ি। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ এতে চড়ছেন আনন্দের জন্য। তবে সংসদ ভবনের সামনে থেকে খামারবাড়ি পর্যন্ত প্রায় সাত মিনিটের যাত্রার জন্য ভাড়া নেওয়া হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। সংসদ ভবন এলাকায় ঘোড়ার গাড়িতে চড়ছ
একদিন আগেই শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ১০ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়। টানা কয়েকদিনের ছুটি এবং ভোট উপলক্ষে অনেকেই ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাওয়ায় গত দুইদিন রাজধানীর সড়ক ছিল বেশ ফাঁকা।
তবে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভিন্ন চিত্র দেখা গেছে রাজধানীর প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন এলাকায়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই বেরিয়েছেন ফাঁকা শহর ঘুরতে। সংসদ ভবনের সামনে যেন বসেছে ছোট্ট এক মেলা, চারদিকে উৎসবমুখর পরিবেশ, শিশুদের কোলাহল আর ভিড়।
বিকেলে সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে সারি সারি স্ট্রিট ফুডের দোকান। ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম, বাদাম, চিংড়ি ফ্রাইসহ নানা খাবার কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা।
পাশাপাশি শিশুদের জন্য প্লাস্টিক, কাঁচ ও মাটির তৈরি খেলনা, চুড়ি এবং নারীদের বিভিন্ন প্রসাধন সামগ্রীও বিক্রি হচ্ছে।
সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে সাজসজ্জায় সজ্জিত ঘোড়ার গাড়ি। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ এতে চড়ছেন আনন্দের জন্য। তবে সংসদ ভবনের সামনে থেকে খামারবাড়ি পর্যন্ত প্রায় সাত মিনিটের যাত্রার জন্য ভাড়া নেওয়া হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।
সংসদ ভবন এলাকায় ঘোড়ার গাড়িতে চড়ছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ/ছবি: জাগো নিউজ
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রেদোয়ান ঘোড়ার গাড়িতে চড়ার জন্য বাবার কাছে বায়না ধরে। তার বাবা ভাড়া জানতে চাইলে চালক ইকবাল প্রথমে ৫০০ টাকা বলেন, পরে দর কষাকষিতে ৪০০ টাকায় রাজি হন।
বাবা-মায়ের সঙ্গে বেড়াতে আসা পাঁচ বছরের সিফাত জানায়, ভোটের কারণে দুইদিন বাসায় ছিলাম। আজ আব্বু-আম্মুর সঙ্গে বাইরে এসে খুব ভালো লাগছে।
সিফাতের বাবা মো. সিদ্দিকুর রহমান বলেন, মিরপুর থেকে এসেছি। বাচ্চাটা দুইদিন ঘরে ছিল, তাই বিকেলে সংসদ ভবনে ঘুরতে নিয়ে এলাম।
এদিকে দিদার শেখ নামের এক দোকানি জানান, নির্বাচনের কারণে গত দুইদিন দোকান বসাতে পারেননি। তবে শুক্রবার দুপুরের পর থেকে মানুষের উপস্থিতি বাড়ায় বিক্রিও ভালো হচ্ছে।
সব মিলিয়ে ভোটপরবর্তী ছুটির বিকেলে সংসদ ভবন এলাকা পরিণত হয়েছে রাজধানীবাসীর স্বল্প সময়ের বিনোদনের প্রাণবন্ত এক মিলনমেলায়।
টিটি/এমএমকে
What's Your Reaction?