ফুজাইরাহ বন্দরে হামলায় যুক্তরাষ্ট্রকেই দায়ী করল ইরান

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের তেল স্থাপনায় আগুন লাগার ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান। দেশটি এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের ‘সামরিক ভুল পদক্ষেপ’কে দায়ী করেছে। ইরানের এক সামরিক কর্মকর্তা জানান, তেহরান আগে থেকে ওই স্থাপনায় হামলার কোনো পরিকল্পনা করেনি। তার মতে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র অবৈধভাবে নৌপথ চালুর চেষ্টা করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। তিনি এ বিষয়ে দায় স্বীকার করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি অ্যাডমিরাল আলী আকবর আহমাদিয়ান বলেন, দেশের নিরাপত্তা কোনোভাবেই আপসযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, গভীর সমুদ্রে জটিল সামরিক অভিযান পরিস্থিতির ভারসাম্য বদলে দিতে পারে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩টি ক্রুজ মিসাইল ও ৪টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে এবং ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি। সূত্র : শাফাক নিউজ  

ফুজাইরাহ বন্দরে হামলায় যুক্তরাষ্ট্রকেই দায়ী করল ইরান

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের তেল স্থাপনায় আগুন লাগার ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান। দেশটি এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের ‘সামরিক ভুল পদক্ষেপ’কে দায়ী করেছে।

ইরানের এক সামরিক কর্মকর্তা জানান, তেহরান আগে থেকে ওই স্থাপনায় হামলার কোনো পরিকল্পনা করেনি। তার মতে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র অবৈধভাবে নৌপথ চালুর চেষ্টা করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। তিনি এ বিষয়ে দায় স্বীকার করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি অ্যাডমিরাল আলী আকবর আহমাদিয়ান বলেন, দেশের নিরাপত্তা কোনোভাবেই আপসযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, গভীর সমুদ্রে জটিল সামরিক অভিযান পরিস্থিতির ভারসাম্য বদলে দিতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩টি ক্রুজ মিসাইল ও ৪টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে এবং ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি।

সূত্র : শাফাক নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow