ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের লাথির আঘাতে জামিল শেখ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত জামিল শেখ (১৬) শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি শান্ত করতে জামিল মধ্যস্থতার চেষ্টা করেন। এ সময় শেরুয়া দত্তপাড়া এলাকার শাকিল (২২) ক্ষিপ্ত হয়ে জামিলকে লাথি ও কিল-ঘুষি মারেন। এতে জামিল মাঠেই গুরুতর আহত হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত শাকিল শেরুয়া দত্তপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি চাতালের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ঘটনার

ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের লাথির আঘাতে জামিল শেখ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত জামিল শেখ (১৬) শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি শান্ত করতে জামিল মধ্যস্থতার চেষ্টা করেন। এ সময় শেরুয়া দত্তপাড়া এলাকার শাকিল (২২) ক্ষিপ্ত হয়ে জামিলকে লাথি ও কিল-ঘুষি মারেন। এতে জামিল মাঠেই গুরুতর আহত হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত শাকিল শেরুয়া দত্তপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি চাতালের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, নিহতের বাবা রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা প্রস্তুতি চলছে। অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে এবং তাকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow