ফুলপুরে দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ডিসি সাইফুর রহমান

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বেলা সাড়ে ১১টায় ফুলপুর উপজেলায় পৌঁছান। সফরের শুরুতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।পরে ধারাবাহিকভাবে উপজেলা পরিষদ চত্বরের ‘বিজয় মঞ্চ’ উদ্বোধনসহ থানা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দিকনির্দেশনামূলক মতবিনিময় করেন তিনি। এছাড়াও জেলা প্রশাসক বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। পাশাপাশি ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল এবং কৃষি সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেন। পরিদর্শনকালে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান ফুলেল শুভেচ্ছায় জেলা প্রশাসককে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুর র

ফুলপুরে দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ডিসি সাইফুর রহমান

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বেলা সাড়ে ১১টায় ফুলপুর উপজেলায় পৌঁছান। সফরের শুরুতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।পরে ধারাবাহিকভাবে উপজেলা পরিষদ চত্বরের ‘বিজয় মঞ্চ’ উদ্বোধনসহ থানা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দিকনির্দেশনামূলক মতবিনিময় করেন তিনি।

এছাড়াও জেলা প্রশাসক বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। পাশাপাশি ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল এবং কৃষি সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেন। পরিদর্শনকালে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান ফুলেল শুভেচ্ছায় জেলা প্রশাসককে বরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow