ফুল হাতে দাঁড়িয়ে থাকা সেই শিশুর বাড়িতে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এ উপহারসামগ্রী হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের ইনস্টিটিউটের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে এ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শিশুটির পরিবারের হাতে তুলে দেন। খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী সফরে যশোরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাচ্ছিলেন। পথে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। সেসময় ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান। তিনি তাদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় কাটান। সফর শেষে ফিরে গিয়েও প্রধানমন্ত্রী সেই শিশুর কথা মনে রেখেছেন। বাড়িতে পাঠিয়েছেন উপহার। শিশুটির মা আফরোজ খানম নিলিমা বলেন, ‘এই অনূভূতি প্রকাশ করার মতো না। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার সন্তারের জন্য উপহার, এতটা সম্
যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এ উপহারসামগ্রী হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের ইনস্টিটিউটের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে এ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শিশুটির পরিবারের হাতে তুলে দেন।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী সফরে যশোরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাচ্ছিলেন। পথে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। সেসময় ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান। তিনি তাদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় কাটান। সফর শেষে ফিরে গিয়েও প্রধানমন্ত্রী সেই শিশুর কথা মনে রেখেছেন। বাড়িতে পাঠিয়েছেন উপহার।
শিশুটির মা আফরোজ খানম নিলিমা বলেন, ‘এই অনূভূতি প্রকাশ করার মতো না। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার সন্তারের জন্য উপহার, এতটা সম্মান প্রাপ্তি—কোনো কিছুর যোগ্য আমরা নই। আমি খুবই সাধারণ একজন মানুষ। এটা আমাদের জন্য অন্যরকম একটা সম্মান।’
ওইদিনের ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে উনার হৃদয়ের সফট কর্নার থেকে বাস থেকে নেমে আসেন। আমি কোনোভাবেই কল্পনা করিনি প্রধানমন্ত্রী আমার সন্তানকে দেখে বাস থেকে নেমে আসবেন।’
শিশুটির বাবা সাজেদুর রহমান অপু বলেন, ‘যখন শুনলাম প্রধানমন্ত্রী ইনস্টিটিউটে আসবেন, তখন প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমার স্ত্রী-সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিল। সেই স্বপ্ন থেকে আজকে আরেকটা স্বপ্নের মতো ঘটনা ঘটলো। প্রধানমন্ত্রী আমার সন্তানের জন্য উপহার পাঠিয়েছেন। এটা আমার জীবনের একটা অন্যরকম প্রাপ্তি।’
মিলন রহমান/এসআর/এএসএম
What's Your Reaction?