ফেক আইডি নিয়ে অভিনেতা ফারুক আহমেদের পোস্ট

ফারুক আহমেদ একজন জনপ্রিয় অভিনেতা। গত কয়েক বছরে লেখক হিসেবেও পাঠকপ্রিয় হয়েছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ফেক আইডির কারণে বিব্রত হয়েছেন। তাই নিজের অরিজিনাল আইডিতে পোস্ট করে সবাইকে সতর্ক করেছেন। ফারুক আহমেদ লিখেছেন, ‘এটা আমার ফেক আইডি। এখানে কেউ যুক্ত হবেন না। আমার আসল আইডিতে ফলোয়ার আপাতত ২২৮ হাজার। ধন্যবাদ। যারা নিচের ১.৪ হাজার ফলোয়ার আইডির সাথে যুক্ত আছেন, তারা এই ১.৪ হাজার ফেক আইডি থেকে বের হয়ে যান। আমার অরিজিনাল আইডিতে যুক্ত হন।’ আরও পড়ুনওসমান হাদির সঙ্গে জাবেরের রমজানের স্মৃতি  ৪ মার্চ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফেক আইডির ছবিসহ তিনি এমন পোস্ট করেন। তার মূল আইডিতে বর্তমানে ফলোয়ার সংখ্যা ২৩০ হাজার। ফারুক আহমেদ একজন খ্যাতিমান নাট্যকার এবং অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াকালীন মঞ্চে অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘বারো রকম মানুষ’ নাটকে রসিক লাল নামের নেতিবাচক চরিত্রের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি জনপ্রিয় নাট্যকার ও লেখক হুমায়ূন আহমেদের নাটকের নিয়মিত মুখ ছিলেন। এসইউ

ফেক আইডি নিয়ে অভিনেতা ফারুক আহমেদের পোস্ট

ফারুক আহমেদ একজন জনপ্রিয় অভিনেতা। গত কয়েক বছরে লেখক হিসেবেও পাঠকপ্রিয় হয়েছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ফেক আইডির কারণে বিব্রত হয়েছেন। তাই নিজের অরিজিনাল আইডিতে পোস্ট করে সবাইকে সতর্ক করেছেন।

ফারুক আহমেদ লিখেছেন, ‘এটা আমার ফেক আইডি। এখানে কেউ যুক্ত হবেন না। আমার আসল আইডিতে ফলোয়ার আপাতত ২২৮ হাজার। ধন্যবাদ। যারা নিচের ১.৪ হাজার ফলোয়ার আইডির সাথে যুক্ত আছেন, তারা এই ১.৪ হাজার ফেক আইডি থেকে বের হয়ে যান। আমার অরিজিনাল আইডিতে যুক্ত হন।’

৪ মার্চ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফেক আইডির ছবিসহ তিনি এমন পোস্ট করেন। তার মূল আইডিতে বর্তমানে ফলোয়ার সংখ্যা ২৩০ হাজার।

ফারুক আহমেদ একজন খ্যাতিমান নাট্যকার এবং অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াকালীন মঞ্চে অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘বারো রকম মানুষ’ নাটকে রসিক লাল নামের নেতিবাচক চরিত্রের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি জনপ্রিয় নাট্যকার ও লেখক হুমায়ূন আহমেদের নাটকের নিয়মিত মুখ ছিলেন।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow