ফেনসিডিলসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

রংপুর মহানগরে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে মাহিগঞ্জ এলাকার খাসবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি ঢাকাগামী ট্রেনে পাঠানোর উদ্দেশ্যে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেনসিডিল বহন করছিলেন। জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি নগরীর খাসবাগ এলাকার মৃত আমানত উল্লাহ ভূঁইয়ার ছেলে। মহানগর পুলিশ জানায়, ফুলবাড়ি উপজেলা থেকে এক ব্যক্তি দুই দিন আগে এসব ফেনসিডিল তার কাছে সরবরাহ করেন। পরে তা ঢাকায় অন্য এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল রেলস্টেশনগামী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ফেনসিডিলের পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি ব্যাগ জব্দ করা হয়। এদিকে গ্রেপ্তারের পরপরই দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন

ফেনসিডিলসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
রংপুর মহানগরে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে মাহিগঞ্জ এলাকার খাসবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি ঢাকাগামী ট্রেনে পাঠানোর উদ্দেশ্যে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেনসিডিল বহন করছিলেন। জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি নগরীর খাসবাগ এলাকার মৃত আমানত উল্লাহ ভূঁইয়ার ছেলে। মহানগর পুলিশ জানায়, ফুলবাড়ি উপজেলা থেকে এক ব্যক্তি দুই দিন আগে এসব ফেনসিডিল তার কাছে সরবরাহ করেন। পরে তা ঢাকায় অন্য এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল রেলস্টেশনগামী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ফেনসিডিলের পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি ব্যাগ জব্দ করা হয়। এদিকে গ্রেপ্তারের পরপরই দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এক যৌথ বিবৃতিতে জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজেদুল ইসলাম শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow