ফেনীতে 'জুলাই ৩৬' স্মরণে ফুটবল টুর্নামেন্টের ড্র, লোগো ও ট্রফি উন্মোচন

ফেনীতে ‘জুলাই ৩৬’ স্মরণে সামাজিক সংগঠন মানবিক ফেনী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ড্র, জার্সি, লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে শহরের ট্রাংঙ্ক রোডের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের পৃষ্ঠপোষক ও ফেনী জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিন। সংগঠনের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতাউল হক অশ্রু ও কপিল উদ্দিন মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় টুর্নামেন্টের স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশ নিতে প্রায় ৪০০টি আবেদন জমা পড়ে। পরে সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে ১২টি দল নির্বাচন করা হয়। আগামী ২১ আগস্ট ফেনী সরকারি কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। আয়োজকদের বিশেষ উদ্যোগ হিসেবে, টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলের জার্সিতে জুলাই আন্দোলনে ফেনীর ১২ শহীদের নাম উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে খেলা

ফেনীতে 'জুলাই ৩৬' স্মরণে ফুটবল টুর্নামেন্টের ড্র, লোগো ও ট্রফি উন্মোচন

ফেনীতে ‘জুলাই ৩৬’ স্মরণে সামাজিক সংগঠন মানবিক ফেনী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ড্র, জার্সি, লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে শহরের ট্রাংঙ্ক রোডের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের পৃষ্ঠপোষক ও ফেনী জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিন।

সংগঠনের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতাউল হক অশ্রু ও কপিল উদ্দিন মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় টুর্নামেন্টের স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশ নিতে প্রায় ৪০০টি আবেদন জমা পড়ে। পরে সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে ১২টি দল নির্বাচন করা হয়। আগামী ২১ আগস্ট ফেনী সরকারি কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের বিশেষ উদ্যোগ হিসেবে, টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলের জার্সিতে জুলাই আন্দোলনে ফেনীর ১২ শহীদের নাম উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে খেলাধুলার পাশাপাশি, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ ও তাদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা।

আবদুল্লাহ আল-মামুন/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow