ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, বিতর্কিত সেই নেতা বহিষ্কার

ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে গত ৩০ এপ্রিল ঘোষিত পৌর যুবদলের ওয়ার্ড কমিটিগুলোও বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।  শনিবার (০২ মে) কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনী পৌর যুবদলের বর্তমান কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি গত ৩০ এপ্রিল ঘোষিত ওয়ার্ড কমিটিগুলোও বিলুপ্ত করা হয়েছে। তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণের অভিযোগে ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত ক

ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, বিতর্কিত সেই নেতা বহিষ্কার

ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে গত ৩০ এপ্রিল ঘোষিত পৌর যুবদলের ওয়ার্ড কমিটিগুলোও বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। 

শনিবার (০২ মে) কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনী পৌর যুবদলের বর্তমান কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি গত ৩০ এপ্রিল ঘোষিত ওয়ার্ড কমিটিগুলোও বিলুপ্ত করা হয়েছে। তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণের অভিযোগে ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করার অভিযোগে ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে শোকজ করা হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow